রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসসহ আটক ৪
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৬
দেশ ডেস্ক, ১০ অক্টোবর ২০২৬:: রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজন। শনিবার দুপুরে তাকে আটক করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে একজন নারী ও তিনজন পুরুষসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটকরা বর্তমানে ডিবি হেফাজতে আছে।
গত ৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। পরে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।


