|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেট এয়ারপোর্ট সড়কে প্রাণ গেল মা-মেয়ের

সিলেট এয়ারপোর্ট সড়কে প্রাণ গেল মা-মেয়ের

প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ১০ অক্টোবর ২০২৬:: একসঙ্গে পৃথিবী ছেড়ে গেলেন মা ও ৯ মাসের শিশু মেয়ে। সিলেটে সাদাপাথর পরিবহনের বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের সিলেট সদর উপজেলার কাকুয়ার পাড়ের কেওয়ছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তাঁর ৯ মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত। তাঁদের বাড়ি সিলেট নগরের শাহপরান এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার ব্যস্ত সময়ে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন মা ও মেয়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা সাদাপাথর পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে মা ও মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাঁদের বাঁচানো সম্ভব হয়নি।

মাত্র ৯ মাস বয়সী শিশু ইনায়ার এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকুয়ার পাড়ে সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে নিহত হয়েছেন।শহর খুঁজুন

তিনি জানান, নিহতদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার

তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার

দিল্লিজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী আটক

দিল্লিজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী আটক

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসসহ আটক ৪

রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসসহ আটক ৪

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top