|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. দারুল কিরাত নর্থহ্যাম্পটনের অ্যাওয়ার্ড সিরিমনি সম্পন্ন, ক্বারী সনদ পেলেন ৭ জন

দারুল কিরাত নর্থহ্যাম্পটনের অ্যাওয়ার্ড সিরিমনি সম্পন্ন, ক্বারী সনদ পেলেন ৭ জন


প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ২৮ অক্টোবর ২০২৬: যুক্তরাজ্যের দারুল কিরাত নর্থহ্যাম্পটন শাখার অ্যাওয়ার্ড সিরিমনি ও গ্র্যাজুয়েশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর নর্থহ্যাম্পটনের আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মসজিদের মুতাওয়াল্লি আব্দুল শফিক মখন খানের সভাপতিত্বে এবং ক্বারী রূহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেন্টারের প্রধান ক্বারী মৌলভী এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল।

দারুল কিরাতের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কিবলা ফুলতলী (রহ.)-এর অবদান এবং পবিত্র কোরআন শুদ্ধভাবে শেখার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আব্দুল কুদ্দুস ও মাওলানা আব্দুল ওয়াসি আরিফ।

দারুল কিরাতের কার্যক্রমে সহযোগিতার জন্য স্পন্সরসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সেন্টারের নাজিম হাজী হারুন আলী ও অ্যাসিস্ট্যান্ট নাজিম হাজী আব্দুল আহাদ। সমাপনী বক্তব্য দেন ইমাম-হাফিজ মাওলানা আবু বকর।

কোর্স শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, মেডেল ও ট্রফি তুলে দেওয়া হয়। এ বছর কোর্স সম্পন্ন করে চারজন শিক্ষার্থী ক্বারী এবং তিনজন শিক্ষার্থী ক্বারীয়া হিসেবে সনদ লাভ করেন। তাঁদের পাগড়ি ও বোরকা দিয়ে সম্মাননা জানানো হয়।
সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ইয়াসিন আলী, নাঈম আহমেদ, মিলহান মহম্মদ সামাদ, ইয়ামিনুর রহমান, জুবাইদা খাতুন, জুনাইরাহ বেগম ও মালিহা খাতুন। এ ছাড়া অন্য শাখা থেকে উত্তীর্ণ ক্বারী ফিরোজ মিয়াকেও অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে দারুল কিরাতের ৩৯ জন শিক্ষক ও এ বছরের ৪৪ জন স্পন্সরকে সম্মাননা সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থহ্যাম্পটনের ডেপুটি মেয়র কাউন্সিলর এনামুল হক, কাউন্সিলর হাজী তুরন মিয়া, সাবেক কাউন্সিলর ইউসুফ মিয়া, সাবেক মুতাওয়াল্লি আলহাজ আব্দুর রহিম এবং ইমাম-হাফিজ মাওলানা জিয়াউর রহমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

এবারের সামার হলিডেতে অনুষ্ঠিত ইনটেনসিভ তাজবিদ কোর্সে নর্থহ্যাম্পটন শাখায় ১৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের পাঠদানে দায়িত্ব পালন করেন ২৮ জন ক্বারী ও ১১ জন ক্বারীয়া শিক্ষক।

ইউকে এর আরও খবর
প্রবাসীদের অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয় নিয়ে লন্ডনে গঠিত হল ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’

প্রবাসীদের অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয় নিয়ে লন্ডনে গঠিত হল ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’

টাওয়ার হ্যামলেটসে রিমেমব্রেন্স সানডে পালিত হবে ৮ নভেম্বর

টাওয়ার হ্যামলেটসে রিমেমব্রেন্স সানডে পালিত হবে ৮ নভেম্বর

‘স্টে কিউরিয়াস’: টাওয়ার হ্যামলেটসে মাসব্যাপী বাংলা নাট্যোৎসবে থাকছে ১২টি মৌলিক প্রযোজনা

‘স্টে কিউরিয়াস’: টাওয়ার হ্যামলেটসে মাসব্যাপী বাংলা নাট্যোৎসবে থাকছে ১২টি মৌলিক প্রযোজনা

মিডল্যান্ডস আল ইসলাহর মাসব্যাপী সদস্য সংগ্রহ ও দাওয়াতি কর্মসূচির উদ্বোধন

মিডল্যান্ডস আল ইসলাহর মাসব্যাপী সদস্য সংগ্রহ ও দাওয়াতি কর্মসূচির উদ্বোধন

১ লাখ ৪৫ হাজার পাউন্ড ব্যয়ে সংস্কারের পর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল মাইল এন্ড জিম

১ লাখ ৪৫ হাজার পাউন্ড ব্যয়ে সংস্কারের পর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল মাইল এন্ড জিম

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যকে আবার ইইউতে ফেরাতে চান বার্নহাম

যুক্তরাজ্যকে আবার ইইউতে ফেরাতে চান বার্নহাম

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে : হাসনাত আবদুল্লাহ

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে : হাসনাত আবদুল্লাহ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top