|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বিএনপি লালন করায় ফ্যাসিবাদীরা ফেরার পাঁয়তারা করছে: জামায়াত আমির

বিএনপি লালন করায় ফ্যাসিবাদীরা ফেরার পাঁয়তারা করছে: জামায়াত আমির


প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৭ নভেম্বর ২০২৬:: বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, বিএনপি গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করায় ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে। একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণভোটকে অস্বীকার করেছে এবং সংকট সেদিন থেকেই তৈরি হয়েছে।

শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে পাঁচ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের সঙ্গে ‘বিয়ন্ড ক্যাম্পাস : লিডিং টুমোরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

ছাত্র সংসদগুলোর প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিরোধীদলীয় নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া প্রশ্ন করেন, ‘প্রত্যেক ছাত্র সংসদে শিবিরের যে প্যানেল ছিল, তাতে দেখিনি ভিপি, জিএস, এজিএস পদে কোনো নারীকে রাখা হয়েছে। ভবিষ্যতে কি দেখতে পারি যে এখানে কোনো নারী নেতৃত্বকে জায়গা দেওয়া হবে?’

জবাবে শফিকুর রহমান বলেন, ‘তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদেরকে আমরা স্বাগত জানাব। ইনশাআল্লাহ। আমরা আশা করি শিবির স্বাগত জানাবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার প্রশ্ন করেন, ‘আর কতগুলো উপনির্বাচনে জামায়াতের প্রার্থীরা হেরে যাওয়ার পর কারচুপির অভিযোগ করলে, পরে বিএনপির সঙ্গে মিষ্টি খাবে?’

জামায়াত আমির এর জবাবে বলেন, তরুণদের গতি বেশি। বয়স্কদের দেখেশুনে গাড়ি চালাতে হয়। উদ্দেশ্য হচ্ছে, গাড়িকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো।

এর আগে বক্তব্যে বিরোধীদলীয় নেতা বলেন, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, অস্ত্র, কিশোর গ্যাং ও আইনশৃঙ্খলার চরম অবনতির মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছে। শুধু চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঞ্চালনায় ছাত্র সংসদগুলোর কার্যক্রম উপস্থাপন করেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএস ইব্রাহিম রনি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম।

উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম, জামায়াত নেতা শিশির মোহাম্মদ মনির, ডা. খালিদুজ্জামান, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি প্রমুখ।

জামায়াত আমির বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি, দখলবাজি আগের চেয়ে বেশি গতিতে চালানো হচ্ছে। ফ্যাসিবাদীদের কেউ কেউ অর্থ, স্বার্থ ও ভোটের বিনিময়ে এবং সম্পদ ভাগাভাগির বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, যা জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের সঙ্গে প্রতারণা।

শফিকুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম-গেস্টরুমের নরক ছিল। শিক্ষার্থীরা গণরুম, গেস্টরুমের কালচারকে গুঁড়িয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সহযোগিতা করেনি। শিক্ষার্থীরা যা করতে পেরেছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে করেছে। অনুকূল পরিবেশ পেলে তিন গুণ করা সম্ভব ছিল। প্রশাসনের অসহযোগিতার জবাব একদিন দিতে হবে।

প্রচ্ছদ এর আরও খবর
ইউপি নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ রোববার থেকে

ইউপি নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ রোববার থেকে

যে কান্নার ভাষা নেই

যে কান্নার ভাষা নেই

ওসিকে যুবলীগ নেতার হুমকি : হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব

ওসিকে যুবলীগ নেতার হুমকি : হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে লাগে দেয়ালে

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে লাগে দেয়ালে

ভোরে বিএনপির এমপির, সন্ধ্যায় আ.লীগের সাবেক এমপির বাড়িতে হামলা

ভোরে বিএনপির এমপির, সন্ধ্যায় আ.লীগের সাবেক এমপির বাড়িতে হামলা

টিটন হত্যার রহস্য আড়ালের চেষ্টা, ফের পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

টিটন হত্যার রহস্য আড়ালের চেষ্টা, ফের পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

শেখ হাসিনা জীবিত প্রমাণে এক বছর আগের অডিও প্রচার আওয়ামী লীগের

শেখ হাসিনা জীবিত প্রমাণে এক বছর আগের অডিও প্রচার আওয়ামী লীগের

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

ইস্ট লন্ডন মজিদের জুমার খুতবা : হারাম উপার্জন থেকে দান করে হারামকে হালাল করা যায় না

ইস্ট লন্ডন মজিদের জুমার খুতবা : হারাম উপার্জন থেকে দান করে হারামকে হালাল করা যায় না

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top