|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. শেখ হাসিনা জীবিত প্রমাণে এক বছর আগের অডিও প্রচার আওয়ামী লীগের

শেখ হাসিনা জীবিত প্রমাণে এক বছর আগের অডিও প্রচার আওয়ামী লীগের


প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৮ নভেম্বর, ২০২৬:: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে। তিনি বেঁচে আছেন কি না, এমন প্রশ্ন তুলে ফেসবুকে বিভিন্ন পোস্টও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে এক বছর আগের একটি অডিও প্রচার করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

শুক্রবার (২৭ নভেম্বর) দলটির ফেসবুক পেজে অডিওটি প্রকাশ করা হয়। তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট জানিয়েছে, অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে শেখ হাসিনাকে কোনো ভিডিও বা সরাসরি সম্প্রচারে দেখা যায়নি। সম্প্রতি ডিসেম্বরে তার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে ‘আপা আর নেই’—এমন দাবিতেও পোস্ট ছড়াতে দেখা যায়।

এ ছাড়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি)–সংক্রান্ত দুটি পৃথক বিষয় নিয়েও সাম্প্রতিক সময়ে জাল বা ভুয়া তথ্যের অভিযোগ উঠেছে। এসব ঘটনার পর শেখ হাসিনা জীবিত আছেন কি না, এমন প্রশ্নও সামনে এসেছে।

এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রচার করা অডিওতে শেখ হাসিনাকে নিজের সুস্থতার কথা বলতে শোনা যায়। তিনি বলেন, তিনি ‘খুব খুব ভালোভাবে সুস্থ’ আছেন। তার সম্পর্কে নানা কথা ছড়িয়ে নেতাকর্মীদের মনে কষ্ট ও আঘাত দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অডিওতে অভিযোগ করেন তিনি।

তবে অডিওটির সময়কাল নিয়ে প্রশ্ন তুলেছে দ্য ডিসেন্ট। প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পোস্টে জানায়, শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেনি। তবে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে তার সুস্থতার প্রমাণ হিসেবে প্রচার করা অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
ইউপি নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ রোববার থেকে

ইউপি নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ রোববার থেকে

যে কান্নার ভাষা নেই

যে কান্নার ভাষা নেই

ওসিকে যুবলীগ নেতার হুমকি : হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব

ওসিকে যুবলীগ নেতার হুমকি : হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে লাগে দেয়ালে

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে লাগে দেয়ালে

ভোরে বিএনপির এমপির, সন্ধ্যায় আ.লীগের সাবেক এমপির বাড়িতে হামলা

ভোরে বিএনপির এমপির, সন্ধ্যায় আ.লীগের সাবেক এমপির বাড়িতে হামলা

টিটন হত্যার রহস্য আড়ালের চেষ্টা, ফের পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

টিটন হত্যার রহস্য আড়ালের চেষ্টা, ফের পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

ইস্ট লন্ডন মজিদের জুমার খুতবা : হারাম উপার্জন থেকে দান করে হারামকে হালাল করা যায় না

ইস্ট লন্ডন মজিদের জুমার খুতবা : হারাম উপার্জন থেকে দান করে হারামকে হালাল করা যায় না

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top