|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. টিটন হত্যার রহস্য আড়ালের চেষ্টা, ফের পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

টিটন হত্যার রহস্য আড়ালের চেষ্টা, ফের পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম


প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৮ নভেম্বর, ২০২৬:: শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডের মূল রহস্য আড়াল করে তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন বলে দাবি তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের। এ মামলায় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে আবারও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন এ আদেশ দেন। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান।

রিমান্ড আবেদনে ডিবি জানায়, আগের পাঁচ দিনের জিজ্ঞাসাবাদে সুইডেন আসলাম হত্যাকাণ্ডের মূল রহস্য এড়িয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। তদন্ত ভিন্ন খাতে নেওয়ারও চেষ্টা করেছেন তিনি। তবে জিজ্ঞাসাবাদে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, রাজধানীর বছিলা গরুর হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে টিটনকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় অপরাধজগতের একাধিক শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

ডিবির আবেদনে বলা হয়েছে, হত্যার প্রকৃত কারণ, নির্দেশদাতা ও সরাসরি অংশগ্রহণকারীদের শনাক্ত করা, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য সুইডেন আসলামকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে তিনি আত্মগোপনে গিয়ে আবার অপরাধে জড়াতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।

গত ২৩ নভেম্বর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে আটক করা হয়। পরে ২৯ এপ্রিল টিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি।

টিটন হত্যার ঘটনায় তার ভাই সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন। মামলার এজাহারে আসামিদের নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তবে সন্দেহভাজন হিসেবে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান এবং রনি ওরফে ড্যাগারি রনির নাম উল্লেখ করা হয়।

এজাহারে বলা হয়েছে, মোটরসাইকেলে আসা দুজন অস্ত্রধারী এবং তাদের সহযোগী আরও পাঁচ থেকে সাতজন এ হামলায় অংশ নেন। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, রাজধানীর বছিলা গরুর হাটের ইজারার দরপত্র নিয়ে বিরোধ থেকে হত্যাকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

তদন্ত সূত্রের দাবি, দীর্ঘদিন অপরাধজগতের সঙ্গে যুক্ত থেকে সুইডেন আসলাম একটি বিস্তৃত অপরাধী নেটওয়ার্ক গড়ে তুলেছেন। কারাগারে কিংবা দেশের বাইরে থেকেও তিনি অপরাধী চক্র নিয়ন্ত্রণ করতেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তার নির্দেশে বিভিন্ন স্থানে সহিংসতা, অরাজকতা ও অস্ত্র সরবরাহের অভিযোগও রয়েছে।

চলতি বছরের ২৭ মার্চ তেজগাঁও থানায় করা মাহফুজুল হক খান গালিব হত্যা মামলাতেও সুইডেন আসলামের নাম এসেছে। এ ছাড়া বিভিন্ন সময়ে করা নয়টি হত্যা মামলা এবং চাঁদাবাজি ও হত্যাচেষ্টার আরও প্রায় ২২টি মামলার আসামি তিনি।

দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। এরপর কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় চাঁদাবাজি ও মার্কেট দখলসহ বিভিন্ন অপরাধে জড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার প্রভাব ও ভয়ে বিভিন্ন মামলার সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করছেন বলেও দাবি করেছে ডিবি।

প্রচ্ছদ এর আরও খবর
ইউপি নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ রোববার থেকে

ইউপি নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ রোববার থেকে

যে কান্নার ভাষা নেই

যে কান্নার ভাষা নেই

ওসিকে যুবলীগ নেতার হুমকি : হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব

ওসিকে যুবলীগ নেতার হুমকি : হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে লাগে দেয়ালে

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে লাগে দেয়ালে

ভোরে বিএনপির এমপির, সন্ধ্যায় আ.লীগের সাবেক এমপির বাড়িতে হামলা

ভোরে বিএনপির এমপির, সন্ধ্যায় আ.লীগের সাবেক এমপির বাড়িতে হামলা

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

শেখ হাসিনা জীবিত প্রমাণে এক বছর আগের অডিও প্রচার আওয়ামী লীগের

শেখ হাসিনা জীবিত প্রমাণে এক বছর আগের অডিও প্রচার আওয়ামী লীগের

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

ইস্ট লন্ডন মজিদের জুমার খুতবা : হারাম উপার্জন থেকে দান করে হারামকে হালাল করা যায় না

ইস্ট লন্ডন মজিদের জুমার খুতবা : হারাম উপার্জন থেকে দান করে হারামকে হালাল করা যায় না

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top