|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ভোরে বিএনপির এমপির, সন্ধ্যায় আ.লীগের সাবেক এমপির বাড়িতে হামলা

ভোরে বিএনপির এমপির, সন্ধ্যায় আ.লীগের সাবেক এমপির বাড়িতে হামলা


প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৮ নভেম্বর, ২০২৬:: সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এমএ মালিকের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনার পর এবার একই আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার পর স্থানীয় লোকজন ধাওয়া করলে মোটরসাইকেলে আসা হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে একদল ব্যক্তি কয়েকটি মোটরসাইকেলে করে সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়িতে যান। এরপর তারা বাড়িতে ভাঙচুর চালান এবং সামনের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। বাড়ির লোকজনের চিৎকার শুনে গ্রামের মানুষ এগিয়ে এসে তাদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা ওই মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেন। স্থানীয়দের দাবি, ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

কামালবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একরামুল হক জানান, কে বা কারা সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দিয়েছে, সে খবর তিনি শুনেছেন। গ্রামের লোকজন কয়েকটি মোটরসাইকেলেও আগুন দিয়েছেন।

এর আগে, শনিবার ভোরে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। দক্ষিণ সুরমার তেতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত বাড়িটিতে এ হামলা হয়। এ সময় এম এ মালিক ও তার স্ত্রী বাড়িতেই ছিলেন। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে দুর্বৃত্তরা বাড়ির টিনের চালে ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে বাড়ির একটি অংশে আগুন ধরে যায়। বাড়ির নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নেভান।

নিরাপত্তাকর্মীরা জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারায় বাড়ির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন। তিনি বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

প্রচ্ছদ এর আরও খবর
ইউপি নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ রোববার থেকে

ইউপি নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ রোববার থেকে

যে কান্নার ভাষা নেই

যে কান্নার ভাষা নেই

ওসিকে যুবলীগ নেতার হুমকি : হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব

ওসিকে যুবলীগ নেতার হুমকি : হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে লাগে দেয়ালে

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে লাগে দেয়ালে

টিটন হত্যার রহস্য আড়ালের চেষ্টা, ফের পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

টিটন হত্যার রহস্য আড়ালের চেষ্টা, ফের পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

শেখ হাসিনা জীবিত প্রমাণে এক বছর আগের অডিও প্রচার আওয়ামী লীগের

শেখ হাসিনা জীবিত প্রমাণে এক বছর আগের অডিও প্রচার আওয়ামী লীগের

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

ইস্ট লন্ডন মজিদের জুমার খুতবা : হারাম উপার্জন থেকে দান করে হারামকে হালাল করা যায় না

ইস্ট লন্ডন মজিদের জুমার খুতবা : হারাম উপার্জন থেকে দান করে হারামকে হালাল করা যায় না

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top