|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. জমি দখল করতে গিয়ে ছাত্রলীগের ৮ জন গ্রেপ্তার

জমি দখল করতে গিয়ে ছাত্রলীগের ৮ জন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৫

890
রাজধানীর শ্যামলীতে অবৈধভাবে জমি দখল করতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৮ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে আদবর থানা পুলিশ। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান আদাবর থানার সাব-ইন্সপেক্টর মনছুর হোসেন মানিক । তাদের বিরুদ্ধে আদাবর থানায় মামলার নম্বর-১৯। এ মামলার বাদী তরিফুল নামে এক ব্যক্তি। মামলার এজহার সূত্রে জানা যায়, রাজধানীর আদাবরের আমান হাউজিং এলাকার ১০ নম্বর রোডের ৭১২/২২/১২ নং জমি দখল করতে গেলে এসব ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়। আটককৃত ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম জুয়েল (জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, ৪১তম ব্যাচ), বনি আলম (ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ, ৪১তম ব্যাচ), রবিউল ইসলাম (নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগ, ৪২তম ব্যাচ), জুবায়ের রহমান (গণিত বিভাগ, ৪২তম ব্যাচ), অনিক সাহা (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ৪২তম ব্যাচ), সৈয়দ লায়েব আলী (দর্শন বিভাগ, ৪৩তম ব্যাচ), মিনহাজুল আবেদিন (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ৪৩তম ব্যাচ) ও অলিউন নবী অলিভ (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ৪৩তম ব্যাচ)। আটক অন্য তিনজন হলেন- নাজনিন, সোহেল ও মো. সুমন। তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। ছাত্রলীগ সূত্রে জানা যায়, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু নাসের মো পাভেলের ছোট বোন এ্যাভোকেট খুকি’র পক্ষে অবৈধ জমি দখল করতে যায় জাবি শাখা ছাত্রলীগের প্রায় ১২-১৫ জন নেতাকর্মী। এ সময় পুলিশ তাদের মধ্যে ৮ জনকে আটক করে, বাকীরা সবাই পালিয়ে যায়। আটককৃতরা সবাই মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী এবং তারা সবাই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল ও সাহিত্য সম্পাদক সানোয়ার হোসেনের অনুসারী। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল জানান, এ রকম কোনো ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি, ‘যদি এ রকম কোনো ঘটনায় কোনো শিক্ষার্থী জড়িত থাকে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার দাবি করছি। এছাড়া ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় করা হবে না।’ এ বিষয়ে বিশ^বিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগতি নয়।

প্রচ্ছদ এর আরও খবর
রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top