|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ১ বছরের মধ্যে ১০,০০০ সিরীয়কে আশ্রয় দেবে কানাডা

১ বছরের মধ্যে ১০,০০০ সিরীয়কে আশ্রয় দেবে কানাডা

প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৫

1242
কানাডার রক্ষণশীল সরকার নতুন এক ঘোষণায় বলেছে, আগামী ১ বছরের মধ্যে ১০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়া হবে কানাডায়। অনেক আগেই ২৩ হাজার ইরাকি নাগরিককে কানাডায় শরণার্থী হিসেবে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছিল দেশটির সরকার। এবার সিরীয়দের আশ্রয় দিতে অভিবাসন নীতি সহজীকরণ ও গতিশীল করার মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হবে। কানাডার অভিবাসন ও নাগরিকত্ব অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আবেদনকারীরা জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কাছ থেকে শরণার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছেন কিনা, তা প্রমাণে কোন নথিপত্র চাইবেন না ভিসা কর্মকর্তারা। বরং, যারা সহিংসতা থেকে পালাচ্ছেন, তারা শরণার্থীর সংজ্ঞায় পড়ছেন, এমনটাই বিবেচনা করা হবে। ফলে, প্রক্রিয়াটি আরও দ্রুততর হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ফলে, আগামী বছর অর্থাৎ, ২০১৬ সালের সেপ্টেম্বর নাগাদ ১০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয় ওই বিবৃতিতে। এদিকে ২৩ হাজার ইরাকি শরণার্থীকে আশ্রয় দেয়ার প্রতিশ্রুতি এ বছরের শেষ নাগাদ পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, শরণার্থীদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে ভিসা কর্মকর্তারা নিরাপত্তা, অতীত অপরাধের রেকর্ড যাচাই ও স্বাস্থ্য-পরীক্ষার মতো বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করবেন। এর আগে সিরীয় শরণার্থীদের আশ্রয় দেয়া ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করায় কানাডার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নীতির তীব্র সমালোচনা করা হয়েছিল। বিরোধী দলগুলো প্রতিশ্রুতি দিয়েছে যে, যদি তারা আগামী ১৯শে অক্টোবরের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, সেক্ষেত্রে সিরীয় শরণার্থীদের জন্য আরও উদার নীতি অবলম্বন করবে দলগুলো। বিভিন্ন জনমত জরিপও বলছে, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের দল মধ্য-বামপন্থী দলগুলোর সঙ্গে কঠিন ভোটের লড়াইয়ে নামতে যাচ্ছে।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top