|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মেডিকেলের ফল বাতিলের দাবি বিএনপির

মেডিকেলের ফল বাতিলের দাবি বিএনপির


প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৫

1236
মেডিকেল ও ডেন্টার ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঘোষিত ফলাফল বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। একইসঙ্গে মেডিকেলের ভর্তি পরীক্ষা নতুন করে নেয়ার পাশাপাশি প্রশ্ন ফাঁস বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দলটি। আজ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন। তিনি বলেন, মেডিকেলের প্রশ্নপত্র ফাস হয়েছে। এটি একটি জাল পরীক্ষা ছিল। স্বাস্থ্য অধিদপ্তর যে ফলাফল আজ ঘোষণা করেছে, তা অবশ্যই বাতিল করতে হবে। মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়ে ড. রিপন বলেন, বিএনপি মনে করে, এই আন্দোলন ন্যায়সঙ্গত। সরকারের তরফ থেকে বলা হচ্ছে, কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমরা সরকারের কাছে জানতে চাই, প্রশ্নপত্র যদি ফাঁস না হয়ে থাকে, তাহলে কেন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সহকারী পরিচালকসহ কয়েকজনকে র‌্যাব গ্রেপ্তার করল। তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রশ্নপত্র অবশ্যই ফাঁস হয়েছে। পরীক্ষার্থীরা অভিযোগ করেছে, পরীক্ষার আগের রাতে এবং পরীক্ষার দিন সকালে ফেসবুকের মাধ্যমে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির প্রশ্নপত্র ছড়িয়ে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ফেসবুকের আইডি অনুসন্ধান করলেই তা বের করা যায়। কিন্তু সরকার তা না করে একগুঁয়েমি প্রর্দশন করে আজ উল্টো জাল ফল প্রকাশ করেছে। সরকারের উদ্দেশে বিএনপি মুখপাত্র বলেন, আমরা দেখেছি, বিসিএস পরীক্ষার ফল বাতিল করা হয়েছিল। সুতরাং মেডিকেল কলেজের পরীক্ষার ফলাফল বাতিল করলে সরকারের পরাজয় ঘটবে না। প্রশ্ন ফাঁসের ঘটনা দেশের শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশাসন পরিচালনায় সরকারের ‘চরম ব্যর্থতার’ প্রমাণ বলে মন্তব্য করেন রিপন। টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিতে তিনজন নিহতের ঘটনার প্রতিবাদ ড. রিপন বলেন, দেশের ল’ এ্যান্ড অর্ডার সিচুয়েশন কতটা খারাপ হলে এরকম ঘটনা ঘটতে পারে। মানুষ কতটা অসহিঞ্চু হয়ে গেলে এতবড় পাশবিক ঘটনা ঘটাতে পারে। গত ৪৫ বছরে আমরা এ ধরনের ঘটনার কথা শুনিনি। এ পাশবিক ঘটনার প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে এসেছিল। তাদের এ অহিংস প্রতিবাদ দমন করতে সরকার সহিংস পথ বেছে নিয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top