|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ৫ অক্টোবর ২০২৬:: ডেঙ্গু হামে মানুষ মারলেও সরকারের মাথাব্যথা নেই বলে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, ‘এটাই কী আপনার প্ল্যান! হাম ও ডেঙ্গুতে মানুষ মারা গেলেও আপনাদের কোনো মাথাব্যথা নেই!’

জামায়াত ঘোষিত ডেঙ্গু সচেতনতা সপ্তাহ উপলক্ষে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছেন গোলাম পরওয়ার। রাজধানীর পুরানা পল্টনে মহানগর দক্ষিণ জামায়াতের কার্যালয়ের সামনে এই অনুষ্ঠান হয়।

গোলাম পরওয়ার বলেন, সরকার ক্ষমতা পাকাপোক্ত করে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েমে সংবিধান সংশোধনে ব্যস্ত। জনগণের খাজনা—ট্যাক্সের টাকা সরকারের পকেটে। কিন্তু হাম ও ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে জামায়াত। দলীয়করণ ছাড়া সরকারের আর সফলতা নেই।

গোলাম পরওয়ার বলেন, সরকার যেকোনো সমস্যাকে আগের সরকারের রেখে যাওয়া বলে দায়মুক্ত হতে চায়। যদি আগের সরকার সব সমস্যা সমাধান করতে পারত, তাহলে আরেক সরকারের প্রয়োজন থাকে না। আগের সরকার পারে না বলেই জনগণ সরকার পরিবর্তন করে। সমস্যা সমাধান করতে না পারলে এই সরকারকেও পরিবর্তনে বাধ্য হবে।

মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

প্রচ্ছদ এর আরও খবর
চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top