|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মিনা ট্র্যাজেডি : ২২ বাংলাদেশি হাজির মৃত্যু, নিখোঁজ ৯৮

মিনা ট্র্যাজেডি : ২২ বাংলাদেশি হাজির মৃত্যু, নিখোঁজ ৯৮

প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৫

1341
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ২২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। কিন্তু সরকারি হিসেব অনুসারে এখনও মৃতের সংখ্যা জানানো হয়েছে ১১ জন। এদিকে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৯৮ জন বাংলাদেশি হাজি। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

এদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের হজ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ঘটনার পরই বিভিন্ন উৎস, হটলাইনে করা ফোন ও পরিবারের স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ মোট ১২৮ জন হাজির তালিকা তৈরি করা হয়। তিনি জানান, পরবর্তীতে এদের মধ্য থেকে ৩০ জনকে খুঁজে পাওয়া গেছে। ৯৮ জনের খোঁজ পাওয়া যায়নি। তবে এর আগে তিনি একটি বেসরকারি টেলিভিশনকে জানিয়েছিলেন ২২ জন বাংলাদেশি হাজির মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। পরে আবার সাংবাদিকদের জানান ১০ জনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর হজের সময় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতা পালনের জন্য যাওয়ার পথে মিনার ২০৪ নম্বর সড়কে পদদলিত হয়ে ৭৬৯ জন নিহত হন। আহত হয়েছেন প্রায় এক হাজার। সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানান যুগ্ম-সচিব ডা. মো. বোরহানউদ্দিন। তিনি বলেন , তিনজন হাজির পরিচয় নিশ্চিত হতে পেরেছেন তারা। উপ-সচিব মো. ফয়জুর রহমান ফারুকী মোবাইল ফোনে জানান, অফিসিয়ালি এ তথ্য তাদের কাছে রয়েছে। নিহত হাজিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারিভাবে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। মরদেহ আনা ও দাফনের বিষয়ে নিহতদের পরিবারের মতামত প্রাধান্য পাবে বলেও এ কর্মকর্তারা জানান।

উল্লেখ্য, মিনায় পদদিলত হয়ে এখন পর্যন্ত ৭৬৯ জনের মৃত্যুর কথা বলে আসছে সৌদি সরকার। কিন্তু ইরানের বার্তা সংস্থার দাবি এই সংখ্যা ১ হাজারেরও বেশি। বিষয়টি নিয়ে বর্তমানে দেশ দু’টির মধ্যে বেশ বৈরি সম্পর্ক বিদ্যমান। ফোকাস বাংলা।

প্রচ্ছদ এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top