|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মিনা ট্রাজেডি : ৪৫ দিনের মধ্যে হাজিদের মৃতদেহ ফিরছে দেশে

মিনা ট্রাজেডি : ৪৫ দিনের মধ্যে হাজিদের মৃতদেহ ফিরছে দেশে


প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৫

1382
সৌদি আরবে হজ করতে গিয়ে পদদলনে নিহত বাংলাদেশি হাজিদের মরদেহ হস্তান্তর, দাফন ও ক্ষতিপূরণ ৪৫ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বোরহানউদ্দিন। বুধবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বোরহানউদ্দিন জানান, সৌদি আরবে নিহত বাংলাদেশি হাজিদের মরদেহ হস্তান্তর, দাফন ও ক্ষতিপূরণসহ যাবতীয় কাজ ৪৫ দিনের মধ্যে সম্পন্ন করা হবে।

এখন পর্যন্ত ২৬ জন হাজি নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ১৩ জনের পরিচয় জানা গেছে। তিনজনের মরদেহ সৌদি আরবে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো ৫২ জন নিখোঁজ রয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়তে যাওয়ার সময় পদদলনে নিহতের সংখ্যা ইতোমধ্যে হাজার ছাড়িয়েছে বলে দাবি করেছে ইরানের বার্তা সংস্থা। হজ পালনকালে ২৫ বছরের মধ্যে এটি ভয়াবহতম দুর্ঘটনা।

এদিকে, দীর্ঘদিন পর দুই মাসের ছুটিতে এসে লাগেজের খোঁজেই চলে যাচ্ছে দিন। আর এসব হচ্ছে সৌদি এয়ারলাইন্সের অব্যবস্থাপনার কারণে। এ ব্যাপারে ভুক্তভোগী বেশকয়েকজন তাদের অসন্তোষ প্রকাশ করেন। নোয়াখানীর নুর হোসাইন বলেন, গত ২২ সেপ্টেম্বর সৌদিয়ার এসভি৩৮১৬ ফ্লাইটে নির্ধারিত সময়ের ৫ ঘণ্টা বিলম্বে রিয়াদ থেকে ঢাকায় আসতে পারলেও বুকিং দেয়া মালামাল পাইনি। বিমানবন্দরে দায়িত্বপালনরত কর্মকর্তাদের কাছে তাৎক্ষণিক অভিযোগ করা হলে তারা দ্রুত বিষয়টি জানাবেন বললেও আজ এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও কিছুই জানানো হয়নি। অল্প ছুটির মূল্যবান সময় নস্ট করে এর মধ্যে ৩ দিন এয়ারপোর্টে গিয়েও কোন ফল হয়নি বলেও জানান নুর হোসাইন।

গত ১৭ সেপ্টেম্বর সৌদিয়ার এসভি৩৮৮২ ফ্লাইটে রিয়াদ থেকে ঢাকায় আসা নাসির উদ্দিন বলেন, আমাদের ফ্লাইটের শতাধিক যাত্রীর মালামাল আসেনি। এর মধ্যে বেশ কয়েকবার এয়ারপোর্টে এসে বিভিন্ন জায়গায় অভিযোগ করেও মালামালের কোন হদিস পাইনি।গত কয়েকদিন এয়ারপোর্ট ঘুরে দেখা গেছে, সৌদিয়ার মালের স্তুপ হয়ে আছে বেল্টের পাশের ফাঁকা জায়গায়। এয়ারলাইন্সের পক্ষ থেকে মনিটরিং না করার কারণে সেখানে তৈরি হয়েছে বিশৃংখল পরিবেশ।প্রবাসীদের ভোগান্তির কথা স্বীকার করে বিমানবন্দরে কর্মরত সৌদিয়ার একজন কর্মকর্তা বলেন, সৌদি আরবে বর্তমানে আমাদের যাত্রীদের প্রায় ২০ কন্টেইনার মালামাল আছে। পর্যায়ক্রমে বিভিন্ন ফ্লাইটে মালগুলো চলে এলে উদ্ভূত সমস্যার সমাধান হয়ে যাবে।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর অদূরে মিনায় গত বৃহস্পতিবার হজের আনুষ্ঠানিকতা চলাকালে পদপিষ্ট হয়ে ৭৬৯ জন হাজি নিহত হন। আহত হন ৯৩৪ জন হাজি। হতাহত হাজিদের এই সংখ্যা সৌদি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে এই সংখ্যা নিয়ে অনেকের সংশয় রয়েছে।

মিনা দুর্ঘটনায় হতাহত হাজিদের সবার মরদেহের ছবি এখনো প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। নিহত হাজিদের শনাক্ত করতে সবার ছবি ও বিস্তারিত তথ্য খুব শিগগির প্রকাশ করার কথা বলা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top