|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন


প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ৬ অক্টোবর ২০২৬: পূর্ব লন্ডনের হ্যাসেল স্ট্রিটে অবস্থিত সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের উদ্যোগে নবম গোল্ড কাপ ক্যারাম টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য নাজমুল ইসলাম। পরে প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান আব্দুল বায়েছ শিপু ও ইফতেখার আহমদ।

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি আব্দুর রহমান খান সুজার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল বাসির ।

নবম গোল্ড কাপ ক্যারাম টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে বাছাই করা ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনালে আব্দুর রহমান খান সুজা ও বারেক জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। মিলাদ ও আনোয়ার জুটি রানার্সআপ এবং পারভেজ ও কলম জুটি দ্বিতীয় রানার্সআপ হন। বিজয়ীদের হাতে গোল্ড কাপের ট্রফি ও নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, খেলাধুলা মানুষের জীবনে মানসিক শান্তি ও আনন্দের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাউন্ডটেক ক্যারাম ক্লাবের কার্যক্রমের প্রশংসা করে বলেন, ক্লাবের পক্ষ থেকে সহযোগিতার জন্য আবেদন করা হলে কাউন্সিলের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতা করার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, এলবি২৪ টিভির ম্যানেজিং এডিটর ও ইউরো বাংলা’র সম্পাদক এবং তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি, আইওন টিভির চীফ রিপোর্টার আব্দুল কাদির মুরাদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের কাউন্সিলার ও সাবেক কেবিনেট মেম্বার কামরুল হোসাইন মুন্না, মেয়রাল অ্যাম্বাসেডর কাউন্সিলর সাদিকুর রহমান ও কাউন্সিলর শফিক ইসলাম, গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসাইন, গোলাপঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের এর চেয়ারম্যান মোহাম্মদ মাসুক আহমেদ এবং সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সাধারণ সম্পাদক শহীদ মানাফসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অতিথিরা বলেন, প্রবাসে খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করা সম্ভব। দীর্ঘদিন ধরে সাউন্ডটেক ক্যারাম ক্লাব খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি ও ক্যারাম খেলাকে জনপ্রিয় করতে যে ভূমিকা পালন করে আসছে, তারা তার প্রশংসা করেন । একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবম গোল্ড কাপ প্রতিযোগিতার আয়োজন ও বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন বারেক, মিলাদ, আনোয়ার, পারভেজ ও মোহাম্মদ কলমসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও নগদ অর্থসহ পুরস্কার তুলে দেওয়া হয়। পরে সাউন্ডটেক ক্যারাম ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রহমান খান সুজার সমাপনী বক্তব্য ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ইউকে এর আরও খবর
ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top