|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ফুলগাজীতে গণধর্ষণের পর বিষ ঢেলে হত্যার চেষ্টা

ফুলগাজীতে গণধর্ষণের পর বিষ ঢেলে হত্যার চেষ্টা

প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৫

74
ফেনীর ফুলগাজীতে এক যুবতীকে গণধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ধর্ষণের শিকার ওই যুবতী ফেনী সদর হাসপতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার রাতে উপজেলার মনতলা গ্রামে এ ঘটনা ঘটে। যুবতীর ফুলগাজী উপজেলার মনতলা গ্রামের রিক্সা চালক আবদুল মান্নানের মেয়ে। ভুক্তভুগীর মা লিপি আক্তার জানান, বুধবার রাতে তার মেয়েকে বাড়িতে একা পেয়ে তিনজন দুর্বুত্ত ঘরে প্রবেশ করে। এসময় তারা জোরপূর্বক মেয়েটিকে গণধর্ষণ করে। পরে মুখে বিষ ঢেলে দেয়। এসময় দৃর্বৃত্তরা ঘরের মুল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে প্রতিবেশীরা তার মেয়েকে উদ্ধার করে রাতে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে মেয়েটিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় মেয়ের বাবা ফুলগাজী বাজারে রিক্সা চালাচ্ছিলেন আর তিনি (মা) পাশবর্তী নানীর বাড়িতে ছিলেন। ক্ষতিগ্রস্থ মেয়ের বাবা আবদুল মান্নান জানান, মেয়েটি বিয়ের পর স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার দীর্ঘদিন ধরে তার ঘরে থাকছিলো। বিগত কয়েক মাস ধরে স্থানীয় বখাটে হুমায়ুন, বেলাল ও রুবেল তার মেয়েকে বিভিন্ন ভাবে উপ্তক্ত করে আসছিলো। বুধবার তার মেয়েকে গণধর্ষনের পর দুর্বৃত্তরা মধ্যরাতে তাকে ফোন করে পুলিশকে বিষয়টি না জানাতে চাপ দেয়। পুলিশ জানালে তারা তার পরিবারের সবাইকে হত্যা করে ঘর জ্বালিয়ে দিবে বলেও হুমকি দেয়। তিনি রাতেই পুলিশকে বিষয়টি জানালে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মেয়ের বাবা আসামীদের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযুক্ত হুমায়ুন স্থানীয় আওয়ামী লীগ কর্মী হিসেবে এলাকায় পরিচিত।
ফেনী সদর হাসাপতালের তত্বাবধায়ক চিকিৎসক সরওয়ার জাহান জানান, মেয়েটির শারীরিক পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক ভাবে ধর্ষণের বিষয়টি জানা গেছে। শারিরীক পরীক্ষার প্রতিবেদন পেলে গণধর্ষণ না শুধ ধর্ষণ তা নিশ্চিত করা যাবে। ফেনীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার জানান, গণধর্ষনের ঘটনাটি তার জানা ছিলো না। তিনি সাংবাদিকের মাধ্যমে জানার পর ফুলগাজী থানার পরিদর্শককে বিষয়টি খতিয়ে দেখে আসামীদের গ্রেপ্তারে নির্দেশ দিয়েছেন।

প্রচ্ছদ এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top