|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. প্রশ্নপত্র ফাঁস: র‌্যাব হেফাজতে ইউজিসি কর্মকর্তার মৃত্যু

প্রশ্নপত্র ফাঁস: র‌্যাব হেফাজতে ইউজিসি কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫

1411
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ওমর সিরাজ (৩২) র‌্যাব হেফাজতে মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর ওমর সিরাজকে ইউজিসি কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছিল। বৃহস্পতিবার রাতে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
র‌্যাব, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ওমর সিরাজের লাশ ঢাকা মেডিকেল মর্গে নিয়ে যায়। গত ১৮ সেপ্টেম্বর আগারগাঁওয়ের ইউজিসি কার্যালয়ের একটি কক্ষে অভিযান চালিয়ে ওমর সিরাজ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের স্টোরকিপার রেজাউল করিম ও ঈশান ইমতিয়াজ হৃদয় নামে তিনজনকে আটক করে র‌্যাব। ১৯ সেপ্টেম্বর এ ঘটনায় শেরেবাংলানগর থানায় র‌্যাবের একজন ডিএডি বাদি হয়ে এই তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাদের আদালতে সোপর্দ করে দুই দিনের রিমাণ্ডে নিয়ে থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ২৪ সেপ্টেম্বর মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। র‌্যাব-৪ মামলাটি তদন্ত করছিল। র‌্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি মুজাহিদ জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তারকৃতদের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে র‌্যাবের পক্ষ থেকে তাদের দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ডে নেয়া হয়। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় ওমর সিরাজ অসুস্থতাবোধ করলে তাকে তাৎক্ষণিক হৃদরোগ ইন্সটিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি মারা যান। শেরেবাংলানগর থানার এসআই মাকারেশ জানান, পুলিশের কোনো সদস্য নয়, র‌্যাবের সদস্যরাই ওমর সিরাজের লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top