|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘যদি হবে প্রশ্নফাঁস, পড়ব কেন ১২ মাস?’

‘যদি হবে প্রশ্নফাঁস, পড়ব কেন ১২ মাস?’


প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫

1427
মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থী-অভিভাবকরা। গতকাল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট করেছেন তারা। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগ এলাকায় এই কর্মসূচি পালিত হয়। আজ শুক্রবার বিকালে শাহবাগ প্রজন্ম চত্বরে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে টানা ১৩তম দিবসে গতকাল কর্মসূচি পালিত হয়। দুপুর ১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগ মোড়ের দিকে যান তারা। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে মিছিল পৌঁছলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই তারা দুপুর পৌনে ৩টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেন। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘যদি হবে প্রশ্নফাঁস, পড়ব কেন ১২ মাস?’, ‘প্রহসনের পরীক্ষা মানি না মানব না’, ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট রি-এক্সাম’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন এবং ঢাকা মেডিক্যাল কলেজের একদল শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেয়। শাহবাগে শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানান গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারও। ইমরান বলেন, মেধাবী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেডিক্যালে পড়তে আসে। কেনই বা এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো, কেনই বা মেডিক্যাল শিক্ষাকে ধ্বংস করার এই ষড়যন্ত্র? দেশের স্বাস্থ্যখাত ও সাধারণ জনগণের সুচিকিত্সা নিশ্চিত করতে এই পরীক্ষা বাতিল করতে হবে।

আন্দোলনকারী শিক্ষার্থী সুমন হোসেন বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের ধারাবাহিকতায় আমরা ঢাকা অভিমুখী কর্মসূচি পালন করেছি। কুমিল্লা, ময়মনসিংহ কয়েকটি জেলা থেকে শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিয়েছে। আন্দোলনরতদের পক্ষে তিনি ঘোষণা করেন আজ শুক্রবার বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দাবির পক্ষে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণ করতে দেশের নাগরিক সমাজ, শিক্ষাবিদ ও অভিভাবকসহ ছাত্র সংগঠনগুলোকে আহ্বান জানানো হচ্ছে।

এদিকে বেলা পৌনে ১টার দিকে শহীদ মিনারে আন্দোলনে সংহতি জানাতে আসা দুই পক্ষের মধ্যে ব্যানার নিয়ে বাকবিতণ্ডা হয়। সেখানে আগে থেকে ‘শিক্ষায় নৈরাজ্য বন্ধ কর’ লেখা একটা ব্যানার ছিল শিক্ষার্থীদের কাছে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে আসা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি ব্যানার শিক্ষার্থীদের কাছে সরবরাহ করে। ছাত্র-অভিভাবক ঐক্য ফোরামের নামে ওই ব্যানারে লেখা ছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার ন্যায়বিচারের অপেক্ষায়’। এ সময় কোন ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল হবে, তা নিয়ে মেডিক্যাল শিক্ষার্থী ও বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মতভেদ শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে বাকবিতণ্ডা ও তর্কাতর্কির পর ব্যানার ছাড়াই আন্দোলনরতরা শাহবাগের দিকে সবাই মিছিল নিয়ে যান। এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে একজন ভর্তিচ্ছু ছাত্র বলেন, ‘কয়েকজন বড় ভাই কর্মসূচিতে যোগ দিয়ে আন্দোলন দুর্বল ও নস্যাত্ করতে চাইছেন’।

পুলিশের রমনা জোনের উপ-কমিশনার আবদুল বাতেন বলেন, শিক্ষার্থীদের কর্মসূচি ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে তারা শাহবাগের দিকে আসে। শাহবাগ মোড়ে অবস্থান নিলে তীব্র যানজট তৈরি হত। তাই তাদেরকে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে বাধা দেয়া হয় এবং সেখানেই সমাবেশ করতে অনুরোধ জানানো হয়।

প্রচ্ছদ এর আরও খবর
রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top