|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. টিলাগাঁওয়ে নারী শিক্ষার সুবাতাস

টিলাগাঁওয়ে নারী শিক্ষার সুবাতাস

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫

প্রায় ৬৮ বছরের এক বৃদ্ধা সবার সঙ্গে বসে উচ্চারণ করছেন অ-আ-ক-খ। নাম তার আমেনা বেগম। নারী শিক্ষাকেন্দ্রে তার সহপাঠী অন্যদের বয়স অনেক কম। কেন্দ্রের সবাই চটে বসে রপ্ত করছেন অক্ষর জ্ঞান। পড়াশোনার মাপকাঠিতে নারী শিক্ষা কেন্দ্রের সবাই এখন এক। তাদের সম্মিলিত বর্ণধ্বনি বইয়ে দিচ্ছে নারী শিক্ষার সুবাতাস। কমলগঞ্জের টিলাগাঁও গ্রামে ইউএসএআইডির অর্থায়নে ক্রেল প্রকল্পের আওতায় নারী শিক্ষার এ কার্যক্রম চলছে। প্রতিদিন বিকালে গৃহে সাংসারিক কাজ শেষে গ্রামের বয়স্ক নারীরা ছুটে যান টিলাগাঁও গ্রামের আবুল খায়েরের বাড়িতে। এ শিক্ষা কেন্দ্রের নাম আর্থিক উদ্যোক্তা উন্নয়ন ও সাক্ষরতা কেন্দ্র (এফইএলসি)। সবুজ গাছপালা ঘেরা ওই বাড়ির উঠোনজুড়ে প্রতিদিন বসে শিক্ষা গ্রহণ করছেন আমেনা বেগমের মতো অনেকেই। সম্প্রতি সরেজমিনে টিলাগাঁও গ্রামের আবুল খায়েরের বাড়িতে চলা ওই নারী শিক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, নবীন প্রবীণ নারী মিলেই আগ্রহভরে অক্ষর জ্ঞান গ্রহণ করছেন সবাই। কেউ কেউ আবার এক বছরের কোলের শিশুটিকে সঙ্গে নিয়ে এসেছেন। নারী শিক্ষাকেন্দ্রের শিক্ষিকা আমিরুন বেগম জানান, সবাই লোকলজ্জা, লোকনিন্দা পেছনে ফেলে ভয়কে জয় করতেই উৎসাহ নিয়ে সবাই শিক্ষাগ্রহণ করতে আসেন। আলাপকালে ওই শিক্ষাকেন্দ্রের সবচেয়ে প্রবীণ সদস্য আমেনা বেগম বলেন, ‘শিক্ষা-দীক্ষা নেয়ার জন্য আইছি। নিজের নাম এখন লিখতে পারি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বয়স হইলে কিতা হইব, পড়তে চাইলে বয়সে কিতা দরিয়া রাখেরনি। হিকছি দেখইয়া আজ নিজর নাম লেখতাম পারি।’ অপর শিক্ষার্থী আবেদা খাতুন বলেন, ‘আমরা এখানে লেখাপড়া শিখছি। খুবই ভালা লাগের।’ এই কার্যক্রম সম্পর্কে প্রকল্পের সাইট অফিসার আশরাফুল ইসলাম বলেন, ‘এটি মূলত গ্রামের একেবারে দুস্থ-নিরক্ষর নারীদের শিক্ষাদানের জন্য। যে নারীদের কোন বর্ণজ্ঞানই ছিল না আজ তারা বর্ণ বলতে পারেন। আজ নিজের সইও তারা নিজে দিতে পারেন।’

প্রচ্ছদ এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top