|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে বিচারক ফারুকী

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে বিচারক ফারুকী

প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫

1473
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আগামী ২৬শে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের নবম আসর। বিশ্বের অন্যতম এ চলচ্চিত্র উৎসবের বিচারক প্যানেলে প্রথম বাংলাদেশী হিসেবে আমন্ত্রণ পেলেন দেশের গুণী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তার পাশাপাশি বিচারক হিসেবে থাকছেন চীনা শিক্ষাবিদ ঝ্যাং জিয়ানমিন, মালয়েশিয়ান চলচ্চিত্রকার ইউ-ওয়েই বিন হাজিসারি, রুশ লেখক-পরিচালক অ্যালেক্সেই পোপোগ্রেবস্কি ও ইরানি অভিনেত্রী নেগার জাভাহেরিয়ান। সেরা ছবি নির্বাচনে তারা কাজ করবেন বিচারকদের প্রধান কিম ডঙ-হো’র নেতৃত্বে। তিনি হলেন বুসান চলচ্চিত্র উৎসবের সাবেক চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা। রোববার বুসানে অ্যাপসা বিচারকদের নাম ঘোষণার অনুষ্ঠানে কিমের সঙ্গে ছিলেন ফারুকী। সেরা ছবি, পরিচালনা, চিত্রগ্রহণ, চিত্রনাট্য ও অভিনেতা-অভিনেত্রী বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে চলতি মাসের ২১ তারিখ। বিচারক হবার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মোস্তফা সরয়ার ফারুকী জানান, যে জুরির আসনে এর আগে আসগার ফারহাদি, শ্যাম বেনেগাল, জাফর পানাহি, শাবানা আজমি, ডেভিড পাটনামের মতো ব্যক্তি বসেছেন সে আসনে বসার আমন্ত্রণ আমাকে জানানোয় আমি ঠিক ভীত নাকি আনন্দিত বুঝতে পারছি না । গত এক বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সব সেরা ছবি বিচার করতে বসা কঠিন কাজ। কান, ভেনিস, বার্লিন, লোকারলো, জাপানে কাঁপানো ছবিগুলো নিশ্চয়ই থাকবে নমিনেশনে। আল্লাহই জানে কি হবে! বাংলাদেশকে এরকম বড় জায়গায় প্রতিনিধিত্ব করে অবশ্যই ভালই লাগছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের অষ্টম আসরে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ ১০০টি প্রজেক্টের মধ্যে পুরস্কৃত চারটি প্রজেক্টে জায়গা করে নেয়। ফলে পুরস্কার হিসেবে তিনি পান ২৫ হাজার মার্কিন ডলার।

প্রচ্ছদ এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top