|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. কারিনার ‘না’

কারিনার ‘না’

প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৫

1486
সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর কারিনা কাপুর ঘোষণা দিয়েছিলেন পর্দায় খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হলেও আর কখনও চুমুর দৃশ্যে কাজ করবেন না। নিজের ঘোষণা অনুযায়ী কাজও করছেন কারিনা। বিয়ের পর এখন পর্যন্ত কোন চুমুর দৃশ্যে অভিনয় করেননি। তবে দিন দিন যেন কারিনার সীমাবদ্ধতা চলচ্চিত্রে বেড়েই চলেছে। সম্প্রতি তাকে নিয়ে বিপাকে পড়েছেন পরিচালক আর বাল্কি। তার নতুন ছবির শুটিং করতে গিয়ে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন কারিনা। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। কারণ অভিনয় করতে গিয়ে এ ধরনের ‘না’ কখনই বলেননি কারিনা। ঘটনাটি ঘটেছে একদিন আগেই। পরিচালক আর বাল্কি তার নতুন ছবি ‘কি অ্যান্ড কে’-এর শুটিং করছিলেন। এ ছবির প্রধান দুটি চরিত্রে কাজ করছেন কারিনা কাপুর ও অর্জুন কাপুর। পাশাপাশি অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনও। ছবির শুটিং ভালই চলছিল। ছবির জন্য কারিনা ও অর্জুনের একটি ঘনিষ্ঠ দৃশ্য পরিকল্পনা করেছিলেন পরিচালক। সেই অনুযায়ী কারিনা ও অর্জুন শুটিংও শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ করেই বেঁকে বসলেন কারিনা। শুটিং থেকে বের হয়ে গিয়ে পরিচালককে সাফ জানিয়ে দিলেন এ ঘনিষ্ঠ দৃশ্যটি তিনি করতে পারবেন না। ব্যাস, কারিনার এমন ‘না’ তে বিপাকে পড়ে যান পরিচালক। কারণ বেশ বড় আয়োজন করা হয়েছিল এ দৃশ্যটির জন্য। অবশেষে অনেক অনুরোধ করেও কারিনাকে দিয়ে এ দৃশ্যটি করানো যায়নি। বিষয়টি নিয়ে মিডিয়া থেকে প্রশ্ন করা হলে কারিনা বলেন, কোন দৃশ্য করবো আর কোন দৃশ্য করবো না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। আমার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। এ নিয়ে আলোচনা কিংবা সমালোচনার কিছু নেই। আমি মনে করি এটা কথা বলার কোন বিষয়ও না। আমি নিজের মতো করেই কাজ করে যাবো।

প্রচ্ছদ এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top