|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. উড়ছেন অপু বিশ্বাস

উড়ছেন অপু বিশ্বাস

প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫

1512
হাওয়ায় উড়ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেত্রী অপু বিশ্বাস। কারণ রোজার ঈদের পর কোরবানির ঈদেও নিজের ছবির মাধ্যমে দারুণ সফলতা পেয়েছেন এ অভিনেত্রী। তার অভিনীত ‘রাজাবাবু- দ্যা পাওয়ার’ বেশ ভাল ব্যবসা সফলতা পেয়েছে। এ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করা অপুর অভিনয়ও দর্শক প্রশংসিত হয়েছে। খুব শিগগিরই নতুন আরও বেশ কিছু ছবির শুটিং শুরু করবেন তিনি। আর তার পরপরই পূজার ছুটি কাটাতে দার্জিলিং যাবেন। বেশ কবছর ধরে এ পরিকল্পনা করেও ব্যর্থ হয়েছেন শুটিং শিডিউল জটিলতায়। তবে এবার সে পরিকল্পনা সফল হতে চলেছে। এরই মধ্যে ব্যস্ত
শিডিউল থেকে সপ্তাহ খানেকের ছুটি বের করেছেন। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, এরই মধ্যে সব গুছিয়ে ফেলেছি। সবার সঙ্গে আলাপ করে শুটিং শিডিউল নতুন করে সাজিয়েছি। ১৯শে অক্টোবর দার্জিলিং যাচ্ছি। সেখানে মামা ও মাসির বাড়িতে বেড়াব, পূজা উৎসবে আনন্দ করব। নায়িকা হওয়ার পর থেকে বেশিরভাগ পূজা-উৎসবে ঢাকায় থাকতে হয়েছে তাকে। এর মধ্যে দু-একবার গ্রামের বাড়ি বগুড়ায় গিয়েছেন। তবে এবারের পূজা উদযাপন আর ঢাকা কিংবা বগুড়া নয়, দার্জিলিংয়ে করবেন। তাই সব মিলিয়ে যেন উড়ছেন এ অভিনেত্রী। এদিকে ৬ই অক্টোবর থেকে ‘রাজা ৪২০’ ছবির শুটিং ও ডাবিং করছেন অপু বিশ্বাস। যা চলবে আগামীকাল পর্যন্ত। এরপর ১১ই অক্টোবর থেকে ‘রাজনীতি’ ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে তার। ১৫ই অক্টোবর শাকিব খান ব্যাংকক থেকে ফিরলে
১৮ই অক্টোবর পর্যন্ত আরও একটি ছবির শুটিং করবেন অপু। এরপর ১৯শে অক্টোবর সোজা দার্জিলিংয়ে উড়াল দেবেন তিনি। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, বেশ কিছু ছবির শুটিং রয়েছে এ মাসে। তবে সেগুলো আমি সেটআপ করে নিয়েছি পরিচালকদের সঙ্গে কথা বলে। এবারের ছুটিটা মিস করতে চাই না। আশা করছি পূজার ছুটি কাটিয়ে আবারও নতুন ছবির কাজে মনোযোগী হতে পারবো।

প্রচ্ছদ এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top