|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘বিএনপি-জামায়াতের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে না’

‘বিএনপি-জামায়াতের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে না’

প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫

ঢাকা: জঙ্গিবাদের বিরুদ্ধে আমরাও জাতীয় ঐক্য চাই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। কিন্তু যারা জঙ্গিবাদের দোসর, অর্থের যোগানদাতা, পৃষ্ঠপোষক এবং জঙ্গিবাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত সেই বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো অবস্থায়ই জাতীয় ঐক্য হতে পারে না।

আজ শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীর মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগ আয়োজিত ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ পুরস্কারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূষিত হওয়া উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম জঙ্গবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমিও বিশ্বাস করি জাতীয় ঐক্য হওয়া উচিত। তবে যারা জঙ্গিবাদকে সমর্থন করে, মদদ দেয়, অর্থায়ন করে, পৃষ্ঠপোষকতা করে তাদের সঙ্গে কোনো জাতীয় ঐক্য নয়। জনগণের সঙ্গে আমাদের তো ঐক্য আছেই।

কামরুল বলেন, ‘বিগত দিনের আগুনসন্ত্রাসীরা নিশ্চুপ হয়ে সুবোধ বালকের মতো শান্তির কথা বলছে। তবে এটা মনে করার কারণ নেই তারা ষড়যন্ত্রের পথ থেকে দূরে সরে গেছে। তাদের জন্মই ষড়যন্ত্র ও হত্যা-সন্ত্রাসের মধ্য দিয়ে। এরা সাময়িক শান্তির আলখেল্লা গায়ে দিয়ে ভাল ভাল কথা বলছেন। এদের থেকে সতর্ক ও সাবধান থাকতে হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা উপমহাদেশের রাজনীতিতে ওপরে উঠে যাচ্ছেন বলেই বিএনপি ঈর্ষান্বিত। এ কারণে তারা দুইজন বিদেশি নাগরিককে হত্যা করেছেন। দেশের রাজনীতিকে অস্থিতিশীল করতেই এটি করা হয়েছে। কেন না দেশের ১০ জন নাগরিক হত্যা হলে যে আলোড়ন সৃষ্টি হয়, তার চেয়ে বেশি আলোড়ন হয় একজন বিদেশিকে হত্যা করলে।’

সংগঠনের ঢাকা বিভাগ সভাপতি মাকসুদুর রহমান খান মাকসুদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।kamrul

প্রচ্ছদ এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top