|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মদিন আজ

চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মদিন আজ

প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫

2015
প্রয়াত, প্রখ্যাত চলচ্চিত্রকার ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মদিন আজ। তিনি ১৯৪১ সালের ২৩শে অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর থানাধীন সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। চাষী নজরুল ইসলাম ১৯৬১ সালে চলচ্চিত্রকার সৈয়দ মোহাম্মদ আওয়ালের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ করেন। সে সময়ের খ্যাতিমান চলচ্চিত্রকার, অভিনেতা ফতেহ লোহানী এবং বরেণ্য সাংবাদিক, চলচ্চিত্রকার ওবায়েদুল হকের সহকারী পরিচালক হিসেবে তিনি চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত হন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেন। চাষী নজরুল ইসলাম মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। চাষী নজরুল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সবার অতি প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি সর্বাধিক মুক্তিযুদ্ধ ও সাহিত্যভিত্তিক চলচ্চিত্রের নির্মাতা। তার উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধের ছবি হলো- সংগ্রাম, হাঙ্গর নদী গ্রেনেড ও মেঘের পরে মেঘ। সাহিত্যনির্ভর চলচ্চিত্রের মধ্যে রয়েছে- দেবদাস, শুভ দা, চন্দ্রনাথ, রবিঠাকুরের সুভা, শাস্তি, বঙ্কিম চন্দ্রের বৃষবৃক্ষ উপন্যাস অবলম্বনে বিরহ ব্যথা, জীবনভিত্তিক চলচ্চিত্র শিল্পী হাছন রাজা ও সর্বশেষ তিনি আবারও নির্মাণ করেন রঙিন ‘দেবদাস’ সহ প্রায় ৩৬টি ছবি। এছাড়াও তিনি আমাদের জাতীয় তিন নেতাকে নিয়ে নির্মাণ করেছেন প্রামাণ্য চলচ্চিত্র শেরেবাংলা, মওলানা ভাসানী ও দেশ জাতি জিয়াউর রহমান। চাষী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ মুন্সীগঞ্জের শ্রীনগর থানার সমষপুর গ্রামে সকাল ৯টা ৩০ মিনিটে তার কবরে পুষ্পস্তবক অর্পণ, দুপুরে তার উত্তর কমলাপুরস্থ বাসভবনে কোরআনখানি ও দরিদ্র ভোজ অনুষ্ঠিত হবে। একই স্থানে বিকাল ৪টায় আলোচনা সভা ও চাষী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত গানের ভিসিডি উদ্বোধন করা হবে। ২৫শে অক্টোবর সকাল ১১টায় এফডিসিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রচ্ছদ এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top