|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘দুই বছর পর বিয়ে করব’

‘দুই বছর পর বিয়ে করব’


প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৫

2050
দীর্ঘ সময়জুড়ে শোবিজ অঙ্গনে পথ চলছেন জনপ্রিয় অভিনেত্রী লারা লোটাস। নাটক, বিজ্ঞাপন, উপস্থাপনা সবক্ষেত্রেই সমানতালে কাজ করছেন তিনি। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন ‘রমিজের আয়না’ খ্যাত এ অভিনেত্রী। তার সাক্ষাৎকারটি নিয়েছেন
মারুফ কিবরিয়া

কেমন আছেন? কেমন চলছে সব?
ভাল আছি। সবার দোয়ায় সবই ভাল চলছে। তবে বেশ ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে এ মুহুর্তে।

কি কাজ করছেন এখন?
নাটকের শুটিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে। বেশ কয়েকটি খ- নাটকের কাজ শেষ হয়েছে। এগুলো নতুন বছরে প্রচার হবে। কিন্তু কোন চ্যানেলে প্রচার হবে ঠিক জানি না। এর মধ্যে রয়েছে ‘রঙ্গীন সুৃতো’, ‘দিভাবড়ী’ আর পাঁচ পর্বের একটি ধারাবাহিক। নতুন আরও কিছু নাটকের কাজ হাতে রয়েছে। কিন্তু এখনই করছি না।

ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে কোনগুলো?
তিনটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এর মধ্যে রয়েছে ‘নীড় খুঁজে গাংচিল’, ‘অধিবাসী’ ও ‘দুরত্ব’। আর নতুন আরেকটি ধারাবাহিকে অভিনয়ের কথা রয়েছে। শুটিং এখনও শুরু হয়নি। আগামী মাসে কাজটি শুরু হবে।

গত বছর একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। নতুন কোন পণ্যের মডেল হয়েছেন?
হ্যাঁ, সম্প্রতি এক বছর পর নতুন একটি কাজ করলাম। এটি হলো ‘ম্যাজিক স্পঞ্জ’-এর বিজ্ঞাপন। খুবই ভাল হয়েছে কাজটি। এছাড়া আরও কিছু বিজ্ঞাপন হাতে রয়েছে। সামনেই শুটিং।

উপস্থাপনাও করছেন….
এনটিভিতে নিয়মিত প্রচার চলতি ‘জানার আছে বলার আছে’ কুইজ শো-এর কাজ করছি।

লম্বা সময়জুড়ে টিভি নাটকের সঙ্গে রয়েছেন। এখনকার নাটকগুলো কেমন লাগছে?
এ বিষয়ে বরাবরই আমার মতামত পজিটিভ। চ্যানেল অনেক হয়েছে। নাটকও অনেক প্রচার হচ্ছে। আমার দৃষ্টিতে কাজ ভালই হচ্ছে। সেসঙ্গে নতুন অনেকে আসছেন শোবিজে। তবে তাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাহলে নতুনদের শিল্পী হিসেবে তৈরি করা যাবে। আর যারা আসছেন তাদেরও মাথায় থাকতে হবে কয়েকটি নাটক কিংবা বিজ্ঞাপনে করলেই শিল্পী হয়ে ওঠা যায় না। অথবা নিজেকে তারকা হিসেবে প্রতিষ্ঠা করা যায় না। ধৈর্য্য ধরতে হবে। আর পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।

একজন শিল্পী হিসেবে আপনার প্রাপ্তি কতটুকু বলে মনে করেন?
আসলে এ হিসাবটা কখনো কষিনি। নিজেকে ভাল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছি। আমি মনে করি, এখনও ভাল অভিনেত্রী হয়ে উঠিনি। আরও সময় প্রয়োজন। তবে একটা ব্যাপার শেয়ার করি, আমি ক্যারিয়ারের শুরু থেকে অনেক অগোছালো ছিলাম। যে নাটকের প্রস্তাব পেতাম সেটাই করে ফেলতাম। দেখা গেছে, একসঙ্গে অনেক নাটকের কাজও করেছি। সেক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও অভিনয়টা শিখতে পেরেছি।

চলচ্চিত্র নিয়ে কোন পরিকল্পনা কি আছে?
গত বছর একটি ছবিতে কাজ শুরু করেছিলাম। এর নাম ‘ফ্ল্যাশ ফায়ার’। ছবিটির কাজ এখন বন্ধ আছে। নতুন কিছু ছবিতে কাজ করার প্রস্তাব আছে। কিন্তু আরেকটু গুছিয়ে তবে চলচ্চিত্রে নতুন করে কাজ শুরু করবো।

মিডিয়ার বাইরে আর কোন কাজ করছেন?
আমি মিডিয়াতে অনেকদিন ধরেই কাজ করছি। এখানে নাটকে অভিনয় বা অন্য ক্ষেত্রগুলিতে কাজ না করলে অর্থ নেই। আর করলে অর্থ আছে। কিন্তু আমার একটা নির্দিষ্ট উপার্জনের পথ দরকার। তাই ডিসেম্বর মাস থেকে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা শুরু করতে যাচ্ছি। মিডিয়ার কাজের পাশাপাশি এটিও নিয়মিত করব।

ভবিষ্যৎ পরিকল্পনা কি?
ভবিষ্যৎ নিয়ে আসলে খুব একটা ভাবি না। আমি টুকটাক লিখতে পারি। তাই ইচ্ছা আছে পত্রিকায় মাঝে-মধ্যে লিখবো। আর কিছু নাটকের গল্প লিখবো। পাশাপাশি একটি ফ্যাশন ব্র্যান্ড চালু করব। তবে এটা এখনই নয়। বিয়ের পর।

বিয়ে কবে?
দুই বছর পর বিয়ে করব বলে ঠিক করেছি।

কাউকে পছন্দ করে রেখেছেন?
না, না। সেভাবে কাউকে পছন্দ করে রাখিনি। পরিবারের পছন্দেই বিয়ে করব। আগে নিজে গুছিয়ে উঠি। সেজন্যই কমপক্ষে দুটো বছর সময় লাগবে।

প্রচ্ছদ এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top