|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. গীতা-হরভজনের বিয়ে আগামীকাল

গীতা-হরভজনের বিয়ে আগামীকাল

প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫

2061
গত কয়েক বছর ধরেই ভারতের জাতীয় দলের ক্রিকেটার হরভজন সিংয়ের সঙ্গে সম্পর্ক চলে আসছে বলিউড অভিনেত্রী গীতা বাসরার। মধ্যে অনেক চড়াই-উতরাইও গেছে তাদের সম্পর্কে। তবে শেষ পর্যন্ত বিশ্বাসের বন্ধনে অটুট থেকেছেন তারা। আর এবার পরিণয়ে রূপ নিচ্ছে হরভজন সিং ও গীতা বাসরার প্রেমের সম্পর্ক। আগামীকাল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে বিয়ের আগে গতকাল তাদের মেহেদি অনুষ্ঠান হয়েছে জমকালো আয়োজনে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরভজন ও গীতার পরিবার এবং কাছের আত্মীয়স্বজনরা। মেহেদি অনুষ্ঠানে একটি গোলাপি রঙা লেহেঙ্গা পরেছিলেন গীতা। আর হরভজন পরেছিলেন সাদা টি-শার্ট ও ট্রাউজার। নিজের মেহেদি অনুষ্ঠানে প্রাণ ভরে নেচেছেনও গীতা বাসরা। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভুলেননি ফটোগ্রাফাররা। এদিকে আগামীকালের বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে ভারতের জালান্দারের হরভজনের নিজ বাড়িতে। পুরো জালান্দারকেই পরিণত করা হয়েছে হরভজন ও গীতার বিয়ের রঙে। ব্যানার, ফেস্টুনসহ বিয়ের আয়োজন হচ্ছে পুরোপুরি পাঞ্জাবি স্টাইলে। এরই মধ্যে গীতার জন্য বিয়ের পোশাক ডিজাইনের কাজ সেরেছেন ডিজাইনার আরচানা কোচার। লেহেঙ্গা, দোপাট্টা ও ক্রপ টপ ব্লাউজ পরেই বিয়ের পিঁড়িতে বসবেন গীতা। আর হরভজন পরবেন ক্লাসিক্যাল শেরওয়ানি। সব মিলিয়ে নিজের বিয়ে নিয়ে বেশ এক্সাইটেড ও আনন্দিত গীতা বাসরা। এ বিষয়ে তিনি বলেন, মনের মানুষকে বিয়ে করতে যাচ্ছি, তাই ভালো লাগছে অনেক। অনেক দিন পর অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আমাদের প্রেম যে সত্যি ছিল বিয়েটা সেটারও প্রমাণ। তবে মনটা খারাপ এ কারণে যে বিয়ের পর পরই হানিমুনে যেতে পারবো না। কারণ হরভজনের ক্রিকেট ব্যস্ততা রয়েছে। তবে নতুন বছরের ফেব্রুয়ারির পুরো মাসটা আমরা হানিমুন করবো বলে ঠিক করেছি। এ মাসটিতে ভালোবাসা দিবস বলেই এ পরিকল্পনা করেছি আমরা। সবাই দোয়া করবেন আমাদের জন্য।

প্রচ্ছদ এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top