|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. পরকীয়ার ঘটনা আড়াল করতেই খুন

পরকীয়ার ঘটনা আড়াল করতেই খুন

প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫

1
মাধবপুরে পরকীয়ার ঘটনা আড়াল করতেই স্বামীকে খুন করে লাশ ফেলে পালিয়ে যায় গৃহবধূ আম্বিয়া। হত্যাকাণ্ড থেকে শুরু করে লাশ ফেলে যাওয়া পর্যন্ত সবকিছু ঠিকঠাক মতো করলেও পুলিশের খাঁচায় আটকা পড়ে আম্বিয়া। কিন্তু তার দুই সহযোগী এখনও পলাতক। পুলিশ নিহতের স্ত্রী আম্বিয়া খাতুনকে (২৫) আটক করে। উপজেলার ইটাখোলা-খড়কী রাস্তার পাশ থেকে থানা পুলিশ চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে নুরুল ইসলামের লাশ উদ্ধার করে। এরপর থেকেই পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনে নেমে পড়ে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আম্বিয়া খাতুন তার স্বামী নুরুল ইসলামকে হত্যার কথা স্বীকার করে।
পুলিশ জানায়, ১০ বছর আগে চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের দিনমজুর নুরুল ইসলাম (৩৩) একই গ্রামের আম্বিয়া খাতুনকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে। বিয়ের পর তাদের সংসারে ২ দুটি পুত্রসন্তানের জন্ম হয়। দীর্ঘদিন স্বামীর সংসার করার পর ১ মাস আগে আম্বিয়া স্বামীর সঙ্গে ঝগড়া করে মাধবপুর উপজেলার নোয়াপাড়াস্থ ফয়সল স্পিনিং মিলে চাকরি নিয়ে ইটাখোলা গ্রামের নুর মিয়ার বাড়িতে বাসাভাড়া নিয়ে বসবাস করতে থাকে। গত ২৫শে অক্টোবর চুনারুঘাট থেকে স্ত্রী আম্বিয়ার ভাড়া বাসায় আসেন স্বামী নুরুল তার জাতীয় পরিচয়পত্র নেয়ার জন্য। আম্বিয়ার সঙ্গে ওই এলাকার দুজন পুরুষের সম্পর্ক ছিল।

নিহত নুরুলকে আম্বিয়া তার বাসায় রেখে মিলে চলে যায়। রাতের বেলায় আম্বিয়া পাশের রুমে অপর পুরুষদের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকতে দেখে নুরুল ক্ষিপ্ত হন। একপর্যায়ে আম্বিয়া ও তার ২ সহযোগী গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে নুরুল ইসলামকে হত্যা করে। পরদিন সকালে পুলিশ ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) আবদুল আউয়াল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে গত ২৬শে অক্টোবর নিহতের বোন জমিলা খাতুন মাধবপুর থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেছেন। গতকাল পুলিশ আম্বিয়াকে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আম্বিয়া ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা (উপপরিদর্শক) আবদুল আউয়াল জানান, এ ঘটনায় ৩-৪ জন জড়িত থাকতে পারে। তাই বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top