|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি


প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ০৮ অক্টোবর ২০২৬ : জাতীয় হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। আগামী ১০ থেকে ১৭ অক্টোবর এই সচেতনতা সপ্তাহ পালিত হবে। ব্রিটেনে প্রতিবছর জাতীয়ভাবে হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ পালিত হয়। এটি সরকারের একটি ক্যালেন্ডার কর্মসূচি। এতে সরকারী সংস্থা, পুলিশ, স্থানীয় কাউন্সিল, চ্যারিটি সংগঠন এবং বিভিন্ন সম্প্রদায় একসঙ্গে কাজ করে ঘৃণাজনিত অপরাধ মোকাবিলায় ক্যাম্পেইন পরিচালনা করে।

এই উদ্যোগ পরিচালনা করে ১৭-২৪-৩০ এনএইচসিএডব্লিউ নামের একটি চ্যারিটি সংগঠন। ১৯৯৯ সালের লন্ডন নেল বোমা হামলার স্মরণে সংগঠনটির যাত্রা শুরু হলেও বর্তমানে সংগঠনটি জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন স্মরণ কার্যক্রম এবং ঘৃণাবিরোধী প্রচারণা পরিচালনা করে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পাবলিক প্রোটেকশনস অ্যান্ড ইন্টিগ্রেটেড এনফোর্সমেন্ট বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলার কবির আহমেদ বলেন, ?? “ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটসের গর্বিত ইতিহাস রয়েছে। প্রায় ৯০ বছর আগে ‘ব্যাটল অব কেবল স্ট্রিট’ থেকে শুরু করে ১৯৭৮ সালে আলতাব আলী হত্যাকাণ্ডের পর আমরা সবসময় ঘৃণার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এছাড়াও, ২০১১ ও ২০১৩ সালে ইংলিশ ডিফেন্স লীগকে টাওয়ার হ্যামলেটসে মিছিল করতে বাধা দেওয়া হয়েছিল।

বৈচিত্র্য ও ঐক্যের প্রতি কাউন্সিলের অঙ্গীকার ‘নো প্লেস ফর হেইট’ ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিফলিত হয়, যা জনগণকে ঘৃণার বিরুদ্ধে সোচ্চার হতে এবং শক্তিশালী সম্প্রদায় গড়ে তুলতে উৎসাহিত করে।

কাউন্সিলের হেইট ক্রাইম টিম ঘৃণাজনিত অপরাধ প্রতিরোধে সমন্বয় করে এবং ভুক্তভোগীদের সহায়তা প্রদান করে। টাওয়ার হ্যামলেটস দেশের সবচেয়ে বৈচিত্র্যময় ও সম্প্রীতিপূর্ণ বারাগুলোর একটি, যেখানে ৯১ শতাংশ বাসিন্দা জানিয়েছেন তারা তাদের প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন।

তবে আমরা বিশ্বাস করি, আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে। তাই আমরা একটি কর্মসূচিময় সপ্তাহের আয়োজন করেছি, যাতে ভুক্তভোগীরা কোথায় সহায়তা পাবেন ও কীভাবে অভিযোগ করবেন সে সম্পর্কে জানতে পারেন এবং সবাইকে দেখানো যায় যে আমরা একটি বারা হিসেবে ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। টাওয়ার হ্যামলেটস সত্যিই ‘ঘৃণার কোনো স্থান নয়’।”

টাওয়ার হ্যামলেটসে সপ্তাহব্যাপী কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে: ১২ অক্টোবর সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত টাউন হলের গ্রোসার্স উইংয়ে অনুষ্ঠিত হবে নো প্লেস ফর হেইট ক্যাম্পেইনের ২০ বছর পূর্তি উদযাপন। এতে অংশ নিতে নিবন্ধন করতে হবে ইভেন্টব্রাইট এর মাধ্যমে। ১৪ অক্টোবর বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত ইলপ- এর সহযোগিতায় শান্তি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা আলতাব আলী পার্ক থেকে যাত্রা শুরু করে ব্র্যাডি সেন্টারে পৌঁছাবেন, যেখানে বক্তব্য ও আপ্যায়নের ব্যবস্থা থাকবে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্টেপনি গ্রিন অ্যাস্ট্রোটার্ফ পিচে অনুষ্ঠিত হবে নো প্লেস ফর হেইট প্রীতি ফুটবল ম্যাচ। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে চলবে নো প্লেস ফর হেইট প্রদর্শনী। এতে গত ২০ বছরে ক্যাম্পেইনের অর্জন, গুরুত্বপূর্ণ মাইলফলক এবং ঘৃণাজনিত অপরাধ মোকাবিলায় এর ইতিবাচক প্রভাব তুলে ধরা হবে।

ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ঘৃণার বিরুদ্ধে অঙ্গীকার পেইজে সাইনআপ করার আহ্বান জানিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

এদিকে, কেউ যদি হেইট ক্রাইমের শিকার হন বা কোনো ভুক্তভোগীকে সহায়তা করতে চান, তাহলে কাউন্সিলের হেইট ক্রাইম সেবার মাধ্যমে সহায়তা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন। জরুরি পরিস্থিতিতে ৯৯৯ নম্বরে এবং জরুরি নয় এমন ক্ষেত্রে ১০১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভিক্টিম সাপোর্ট ন্যাশনাল হেল্প লাইন-এর ০৮০৮ ১৬৮ ৯১১১ এবং ০৮০৮ ১৬৮ ৯২৯১ নম্বরেও সহায়তা পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top