|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. হাওর পরিস্থিতি দেখতে রোববার সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

হাওর পরিস্থিতি দেখতে রোববার সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৭

সুনামগঞ্জের হাওরে ব্যাপক ফসলহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার সুনামগঞ্জ সফরে আসছেন। ওই সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর সুনামগঞ্জে আসার বিষয়টি আজ বুধবার বেলা তিনটায় নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল রোববার সুনামগঞ্জ আসবেন—এটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসনকে নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকায় পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণসহায়তা বিতরণ করবেন। এ ছাড়া তিনি একটি জনসভা করবেন। তবে কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে সুনামগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের আলোচনা চলছে। এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।

কামরুজ্জামান আরও জানান, প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ আগমন উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা ডাকা হয়েছে।

এর আগে ১৭ এপ্রিল সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি সুনামগঞ্জে এক দিন অবস্থান করে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করেন এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

প্রসঙ্গত, সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও বাঁধ ভেঙে যাওয়ার কারণে ১৪২টি হাওরের বোরো ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় তিন লাখ কৃষক পরিবার। জেলায় এবার ২ লাখ ২৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। স্থানীয় কৃষকেরা বলছেন, জেলায় আবাদ করা বোরো ধানের ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top