|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠাতে বাংলাদেশ, মিয়ানমারের সঙ্গে আলোচনায় ভারত

৪০ হাজার রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠাতে বাংলাদেশ, মিয়ানমারের সঙ্গে আলোচনায় ভারত

প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৭

দেশ ডেস্ক: প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠাতে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত। এ নিয়ে কূটনৈতিক পর্যালে আলোচনা চলছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কে এস ধাতওয়ালিয়া। তিনি বলেছেন, এ বিষয়ে যথাযথ সময়ে বিস্তারিত জানানো হবে। ওদিকে বাংলাদেশ সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করছে নয়া দিল্লি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়েছে, ভারতের দাবি সেখানে অবৈধভাবে বসবাস করছে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুসলিম। শুক্রবার সরকারের এক মুখপাত্র বলেছেন, এ সব রোহিঙ্গাকে বের করে দেয়ার পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজ্য সরকারগুলোকে টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে। ১৯৯০ এর দশকের শুরুর দিক থেকে মিয়ানমারে নির্যাতনের শিকার হাজার হাজার রোহিঙ্গা পালাতে থাকে। তারা আশ্রয় নেয় বাংলাদেশ। আবার কিছু কিছু সীমান্তের ফাঁকফোকড় দিয়ে ভারতে প্রবেশ করে। ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতে বসবাস করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক এজেন্সিতে নিবন্ধিত এমন রোহিঙ্গার সংখ্যা প্রায় ১৪ হাজার। বাকিরা অবৈধ উপায়ে অবস্থান করছে। তাদেরকে ভারত এখন দেশ থেকে বের করে দিতে চাইছে। শরণার্থী বিষয়ক জাতিসংঘের কোনো চুক্তির অংশ নয় ভারত। ফলে জাতীয় পর্যায়ে যে আইন আছে তাতেও শরণার্থীদের বিষয়টি কাভার করে না। ওদিকে বুধবার পার্লামেন্টে স্বরাষ্ট্র বিষয়ক জুনিয়র মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, অবৈধভাবে বসবাসকারীদের সনাক্ত করতে ও তাদেরকে দেশ থেকে বের করে দিতে রাজ্য সরকারগুলোকে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, কিরেন রিজিজু সম্প্রতি মিয়ানমার সফর করেছেন। তবে সেখানে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায় নি।

এ বিষয়ে মিয়ানমার সরকারের কোনো মন্তব্যও পাওয়া যায় নি। ওদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনা বলেছে, রোহিঙ্গাদের ফেরত পাঠানো ও পরিত্যক্ত রাখলে তা হবে অবিবেচকের মতো কাজ। রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নয়া দিল্লির পরিকল্পনা সম্পর্কে প্রকৃত তথ্য জানার চেষ্টা করছে ভারতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের অফিস। রয়টার্স আরো লিখেছে, গত অক্টোবর থেকে ৭৫ হাজারেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মিয়ানমারের সীমান্তরক্ষীদের ওপর হামলায় ৯ জন সদস্য নিহত হওয়ার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনী নির্মম অভিযান পরিচালনা করে। এ সময় তারা নারীদের ধর্ষণ করেছে। খুন করেছে বহু মানুষকে। পুড়িয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম। উল্লেখ্য, ভারতে প্রধানত জম্মু, উত্তর প্রদেশ, হরিয়ানা, দিল্লির উত্তরে, হায়দরাবাদের দক্ষিণে ও রাজস্থানের পশ্চিমে বসবাস করে রোহিঙ্গারা।

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top