|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বিগ বেনের ঘণ্টাধ্বনি বন্ধ হচ্ছে

বিগ বেনের ঘণ্টাধ্বনি বন্ধ হচ্ছে

প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০১৭

দেশ, ১৯ আগস্ট: যুক্তরাজ্যের বিখ্যাত ও ঐতিহ্যবাহী ঘড়ি ‘বিগ বেন’-এর ঘণ্টাধ্বনি ১৫৭ বছর পর সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ঘড়ি আর বাজবে না।

সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সংস্কারকাজের জন্য সাময়িকভাবে ২০২১ সাল পর্যন্ত ‘বিগ বেন’ ঘড়িটি বন্ধ রাখা হবে। বন্ধ হওয়ার আগে আগামী সোমবার দুপুরে এলিজাবেথ টাওয়ার থেকে শেষবারের মতো ঘড়িটির ঘণ্টাধ্বনি শোনা যাবে।

প্রতিবেদনে বলা হয়, সংস্কারকাজের জন্য ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত এবং ২০০৭ সালে সাময়িকভাবে ‘বিগ বেন’ ঘড়িটি বন্ধ ছিল।

যুক্তরাজ্যের পার্লামেন্ট কর্তৃপক্ষ বলছে, সংস্কারের জন্য বিগ বেন আপাতত বন্ধ রাখা ছাড়া কোনো উপায় নেই। তবে নিউইয়ারসহ গুরুত্বপূর্ণ কিছু অনুষ্ঠানের সময় ঘড়িটি থেকে এই ঘণ্টাধ্বনি শোনা যাবে।

বিগ বেনের রক্ষণাবেক্ষণকারী স্টিভ জাগস বলেন, বিগ বেনের যেমন সংস্কার করতে হবে, তেমনি এলিজাবেথ টাওয়ারেরও সংস্কার প্রয়োজন। এ কারণে প্রায় একটি দীর্ঘ সময় ঘড়িটি বন্ধ রাখা হবে।

প্রতিবেদনে বলা হয়, লন্ডনের এলিজাবেথ টাওয়ারে ১৫৭ বছর ধরে বিগ বেন ঘণ্টাধ্বনি দিয়ে যাচ্ছে। ৯৬ মিটার লম্বা এই টাওয়ারে স্থাপিত ঘড়িটির ওজন ১৩ দশমিক ৭ টন।

সংস্কার প্রকল্পের প্রধান প্রকৌশলী অ্যাডাম ওয়াটরোবস্কি বলেন, ভবনটি আরও আধুনিক করা হবে। এতে লিফট, প্রসাধন কক্ষ ও রান্নাঘরও রাখা হবে। এ ছাড়া বিগ বেনের প্রতিটি খণ্ড পরিষ্কার ও সংস্কার করা হবে।

এর আগে বলা হয়েছিল, বিগ বেন সংস্কারে ২ কোটি ৯০ লাখ পাউন্ড ব্যয় করা হবে।

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top