|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডন বাংলা প্রেস ক্লাবের সামার ট্রিপ ২০১৭ : সাংবাদিকরা হেসে খেলে উপভোগ করলেন একটি দিন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সামার ট্রিপ ২০১৭ : সাংবাদিকরা হেসে খেলে উপভোগ করলেন একটি দিন


প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৭

লন্ডন, ২৫ আগস্ট: লন্ডন বাংলা প্রেস ক্লাবের দেড় শতাধিক সদস্য ও তাদের পরিবার পরিজনের প্রাণজ ও স্বতচ্ঞস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সামার ট্রিপ ২০১৭। এবারই সর্বাধিক সংখ্যক সদস্য তাদের পরিবার পরিজন নিয়ে অংশ নিলেন এই আনন্দ ভ্রমণে। ২০ আগষ্ট রোববার সকাল ১০ টায় পূর্ব লন্ডন থেকে তিনটি কোচে সব বয়সের দেড় শতাধিক যাত্রী রওয়ানা হন কেন্টের মার্গেট সী বিচের উদ্দেশ্যে। প্রতিটি কোচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্বাহী কমিটির একেক জন দায়িত্বশীল এবং তাদের সহযোগিতা করেন সাধারণ সদস্যদের নিয়ে গঠিত স্বেচ্চছাসেবী দল। পুরো আয়োজনের পুরোভাগে ছিলেন ক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়ের।

যাত্রাপথে ক্লাব সদস্য ও তাদের স্ত্রী, পুত্র-কণ্যারা গান, কৌতুক, গল্প, চুটকি শুনিয়ে মাতিয়ে রাখেন সহযাত্রীদের। সাগরের নীল জলে প্রেস ক্লাব সদস্যদের হৈ হুল্লোড়, ওয়াটার পলো গেম, সাঁতার প্রতিযোগিতা যেমন দৃষ্টি কাঁড়ে অন্যদের, তেমনি বেলাভূমে বাংলার ঐতিহ্যবাহি হাডুডু ও হাড়ি ভাঙ্গা খেলাও মুখরিত করে রাখে পুরো সৈকত এলাকা। হাডুডু প্রতিযোগিতায় সেক্রেটারি একাদশকে হারিয়ে বিজয়ী হয় প্রেসিডেন্ট একাদশ। আর হাড়ি ভাঙ্গায় চ্যাম্পিয়ন হন এসএ টিভিম্বর ফিরোজ আহমেদ বিপুল। কোচ যাত্রীদের ভোটে সেরা ষ্ক্রলাইভ কোচ এন্টারটেইনারম্ব হোন সাপ্তাহিক দেশ এর সম্পাদক তাইসির মাহমুদ ও বাংলা টিভিম্বর আব্দুল কাদির মুরাদ, সাপ্তাহিক বাংলা পোস্টের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী ও দৈনিক প্রথম আলোর যুক্তরাজ্য প্রতিনিধি তবারকুল ইসলাম, চ্যানেল এস এর রেজাউল করিম মৃধা ও ব্রিটবাংলা২৪.কম এর রেবেকা সুলতানা। র‌্যাফল ড্রতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার এবং কয়েকটি সান্তনা পুরস্কার জিতেন ক্লাব সদস্যদের ছেলেমেয়েরা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রেস ক্লাব প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ জোবায়ের, ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান, ট্রেজারার আ স ম মাসুম, সামার ট্রিপ অর্গেনাইজিং কমিটির সদস্য যথাক্রমে এসিসটেন্ট সেক্রেটারি মোহাম্মদ সোবহান, কমিউনিকেশন সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ূম, ট্রেনিং সেক্রেটারি ইব্রাহিম খলিল ও ইভেন্ট সেক্রেটারি তৌহিদ আহমদ।

এছাড়া এক্সিকিউটিভ মেম্বার রুপি আমিন, আমিরুল ইসলাম চৌধুরী, পলি রহমান, রহমত আলী ও হাবিবুর রহমানও এই আনন্দ ভ্রমণকে সফল করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, ক্লাবের নির্বাহী কমিটির অধিকাংশ কর্মকর্তা সপরিবার অংশ নেন এবারের এই সামার ট্রিপে। এছাড়া একাধিক সদস্য সময় মত কোচে আরোহণ করতে না পেরে নিজে গাড়ি চালিয়ে পরিবার পরিজন নিয়ে হাজির হোন মারগেইট সী বিচে। কেউ বঞ্চিত হতে চাননি এই নির্মল আনন্দ থেকে। ফিরতি যাত্রার পুরো পথটুকু গানে কবিতায় মাতিয়ে রাখেন বিশেষ পুরস্কারপ্রাপ্ত এন্টারটেইনাররা। একাধিক সদস্য সময় মতো কোচে আরোহণ করতে না পেরে নিজে গাড়ি চালিয়ে পরিবার পরিজন নিয়ে হাজির হন মারগেইট সী বিচে। কেউ বঞ্চিত হতে চাননি এই নির্মল আনন্দ থেকে। ফিরতি যাত্রার পুরো সময়টুকু গানে কবিতায় মাতিয়ে রাখেন বিশেস পুরস্কার প্রাপ্ত এন্টারটেইনাররা। সামার ট্রিপের বিভিন্ন অংশ সরাসরি সম্প্রচার করে এলবি২৪.টিভি।

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top