রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণে কক্সবাজারে প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৭
দেশ, ১২ সেপ্টেম্বর: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টায় তিনি সেখানে গিয়ে পৌছান। এর আগে হোলিকপ্টারযোগে কক্সবাজারের ইনানি বিচে পৌঁছান তিনি।
সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী সেখানকার বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত শরণার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করবেন। তিনি সেখানকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। জাতিসংঘের হিসাবে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতা শুরুর পর গত দুই সপ্তাহে দেশটি থেকে তিন লাখর রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

