|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. হামলার হুমকি জটিল রূপ নিয়েছে: মে

হামলার হুমকি জটিল রূপ নিয়েছে: মে

প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৭

দেশ ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে পাতালরেলে বোমা বিস্ফোরণের হামলাকারীকে খুঁজছে পুলিশ। লন্ডনের জনবহুল এলাকা ও রাস্তায় সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে বলছেন, যুক্তরাজ্যে হামলার হুমকি জটিল রূপ নিয়েছে। জঙ্গি দল আইএস আমাক ওয়েবসাইটে এই হামলার দায় নিয়েছে।

বিবিসির এক খবরে জানা যায়, বোমা হামলার জন্য দায়ী ব্যক্তিকে খুঁজছে পুলিশ। যুক্তরাজ্য এখন সন্ত্রাসী হামলার হুমকির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। পুলিশ বলছে, জনবহুল এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার সশস্ত্র নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।

লন্ডনে পাতালরেলে গতকাল শুক্রবার বোমা বিস্ফোরণে ২৯ জন আহত হয়েছেন। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, সেনাবাহিনী পুলিশকে প্রয়োজনমতো সহায়তা করবে। সরকারি স্থাপনাগুলোয় সেনা কর্মকর্তারা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। বিভিন্ন পরিবহন ও সড়কে নিরাপত্তা জোরদার করতে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের সহকারী কমিশনার মার্ক রাউলি বলেন, পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মেকে সন্ত্রাসী হামলায় আহত ব্যক্তিদের প্রতি সহানুভূতি জানান।

২০১৬ সালের ১৬ জুন ব্রিটিশ লেবার পার্টির এমপি জো কক্সকে হত্যা করা হয়। ঐতিহাসিক ভোটে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার কয়েক দিন পর নাৎসি বাহিনীর প্রতি সহানুভূতিশীল থমাস মাইর নামের এক ব্যক্তি জো কক্সের ওপর হামলা চালায়। ২০১৫ সালের ৫ ডিসেম্বর সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এক ব্যক্তি লন্ডনের পাতাল রেলস্টেশনে দুজনকে ছুরিকাঘাত করে। এর মধ্যে একজন গুরুতর আহত হন। ২০১৩ সালের ২২ মার্চ নাইজেরীয় বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিক সেনা ব্যারাকের কাছাকাছি এলাকায় লি রাগবি (২৫) নামের একজন ব্রিটিশ সেনাকে হত্যা করে।

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top