|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সু চির প্রতি বরিস জনসন : নৈতিক মূল্যবোধের প্রয়োগ করুন

সু চির প্রতি বরিস জনসন : নৈতিক মূল্যবোধের প্রয়োগ করুন

প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৭

দেশ ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দমনমূলক নির্যাতন-নিপীড়ন বন্ধে দেশটির নেত্রী অং সান সু চিকে তাঁর ‘নৈতিক মূল্যবোধ’-এর প্রয়োগ করতে বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। মিয়ানমারে ঘটে চলা নৃশংসতাকে এ সময় ‘জঘন্য’ বলে আখ্যা দেন তিনি।

রাখাইনে সহিংসতায় ঘরবাড়ি ছেড়ে চলে আসা রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য ১ কোটি ১০ লাখ পাউন্ড দেবে বলে জানিয়েছিল। এরপর জানাল, অতিরিক্ত ২ কোটি ৫০ লাখ পাউন্ড দেবে তারা। এর পরপরই সু চিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন বরিস জনজন। এর আগে গত সপ্তাহেও বরিস জনসন রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে সু চির প্রতি আহ্বান জানিয়েছিলেন।

মিয়ানমারে রোহিঙ্গাদের প্রতি নৃশংসতার জোরালো প্রমাণ সত্ত্বেও সু চির নীরব অবস্থানে তাঁর প্রতি আন্তর্জাতিক নিন্দার ঝড় উঠেছে। তিনি আবার নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও যোগ দেবেন না বলে জানিয়েছেন। উদ্ভূত প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে লন্ডনে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন বলেন, দীর্ঘদিনের সামরিক জান্তার শাসনের পর গণতন্ত্রের নেত্রী অং সান সু চি মিয়ানমারের নেতৃত্ব দিচ্ছেন। এ জন্য সবাই তাঁর গুণমুগ্ধ বলে উল্লেখ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন সু চির উচিত রাখাইনে সহিংসতা বন্ধে তাঁর নৈতিক মূল্যবোধ ও কর্তৃত্ব প্রয়োগ করা।

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top