|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বারবার রক্তাক্ত হচ্ছে যুক্তরাজ্য

বারবার রক্তাক্ত হচ্ছে যুক্তরাজ্য


প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৭

দেশ ডেস্ক: লন্ডনে পাতালরেলে বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে পুলিশ। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। যুক্তরাজ্যে কয়েক বছর ধরে একের পর সন্ত্রাসী হামলা চলছে। আজকের এই হামলার আগে গত ২২ মে ম্যানচেস্টারে এক কনসার্টে হামলায় ২৩ জন প্রাণ হারান।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যে সবচেয়ে বড় হামলাটি হয় ২০০৫ সালে। ওই হামলায় ৫২ জন নিহত হয়। যুক্তরাজ্যে গত কয়েক বছরের হামলা ও হামলা চেষ্টার ঘটনাগুলো তুলে ধরা হলো:

মে ২০১৭ : পপ তারকার কনসার্ট হামলা
ম্যানচেস্টারে মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী হামলায় ২৩ জন নিহত হন। ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে।

মার্চ ২০১৭ : ওয়েস্টমিনস্টারে সেতুতে হামলা
২২ মার্চ লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর এক ব্যক্তি গাড়ি তুলে দেয়। পরে ছুরি হাতে হামলা চালায়। ওই ঘটনায় পাঁচজন মারা যায় ও আহত হয় ৫০ জনেরও বেশি। ওই ব্যক্তি দেশটির পার্লামেন্টের সীমানাবেড়াও ভেঙে ফেলে। হামলাকারী ধর্মান্তরিত মুসলিম খালিদ মাহমুদকে (৫২) ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে পুলিশ।

জুন ২০১৬ : আইনপ্রণেতা হত্যা
১৬ জুন ব্রিটিশ লেবার পার্টির এমপি জো কক্সকে হত্যা করা হয়। ঐতিহাসিক ভোটে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার কয়েক দিন পর নাৎসি বাহিনীর প্রতি সহানুভূতিশীল থমাস মাইর নামের এক ব্যক্তি জো কক্সের ওপর হামলা চালান। পরের বছর ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

২০১৫ : লন্ডন পাতালরেলে হামলা
৫ ডিসেম্বর সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এক ব্যক্তি লন্ডনের পাতাল রেলস্টেশনে দুজনকে ছুরিকাঘাত করেন। এর মধ্যে একজন গুরুতর আহত হন। সিরিয়ায় আইএসের ওপর যুক্তরাজ্যের প্রথম বিমান হামলার দুদিন পর এ ঘটনা ঘটে। হামলাকারী ব্যক্তি সোমালিয়া বংশোদ্ভূত মুহেদিন মিরেকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

২০১৩ : ব্রিটিশ সেনা হত্যা
২২ মার্চ নাইজেরিয়া বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিক সেনা ব্যারাকের কাছাকাছি এলাকায় লি রাগবি (২৫) নামের একজন ব্রিটিশ সেনাকে হত্যা করেন। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে হামলাকারী মাইকেল আদেবোলাজোকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড ও মাইকেল আদেবোওয়ালেকে (২২) কমপক্ষে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০০৯ : আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলে গুলিবর্ষণ
মার্চে আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলে পুনরায় রাজনৈতিক সহিংসতা শুরু হয়। পিৎজা নিতে যাওয়া দুজন সেনাসদস্যকে ব্যারাকের বাইরে গুলি করে হত্যা করা হয়। ১৯৯৭ সালের পর এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ছিল এটাই প্রথম।

২০০৭ : ব্যর্থ গাড়িবোমা হামলা
২৯ জুনের ঘটনা। লন্ডনের পিকাডিলি সার্কাসের কাছে একটি নৈশ ক্লাবের বাইরে দুটি মার্সিডিজ গাড়িভর্তি জ্বালানি, টিন ও পেরেক পাওয়া যায়। এর এক দিন পর স্কটল্যান্ডের গ্লাসগো বিমানবন্দরের প্রধান টার্মিনালের দিকে একটি জ্বলন্ত গাড়ি ঠেলে দেওয়া হয়। গাড়িটির ভারতীয় চালক ভয়াবহ দগ্ধ হন, এক মাস পর মারা যান। গাড়ির যাত্রী ইরাকি চিকিৎসক বিলাল আবদুল্লাহকে (২৯) শত শত মানুষ হত্যার পরিকল্পনার অভিযোগে ওই বছরের ১৬ ডিসেম্বর ৩২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০০৫ : লন্ডন পরিবহনব্যবস্থায় হামলা
আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার আদর্শে অনুপ্রাণিত চারজন ব্রিটিশ নাগরিক ওই বছরের ৭ জুলাই লন্ডন পরিবহনব্যবস্থায় ব্যস্ত সময়ে আত্মঘাতী বোমা হামলা চালায়। ওই সিরিজ হামলায় ৫২ জন নিহত হয়। আহত হয় ৭০০ জন। ওই হামলার দুই সপ্তাহ পর আরেকটি গ্রুপ হামলার চেষ্টা করে ব্যর্থ হয়।

২০০৪ : একাধিক হামলার পরিকল্পনা বানচাল
ওই বছরের ৩০ মার্চ সাতজন ব্রিটিশ নাগরিককে যুক্তরাজ্যে ধারাবাহিক হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়। লন্ডনের বড় ডিসকো ক্লাব, বৈদ্যুতিক ও গ্যাস স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা ছিল।

সূত্র : বিবিসি ও এএফপি।

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top