|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ফের বৃটেনের ভ্রমণ সতর্কতা : বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে যোগ হয়েছে রোহিঙ্গা সঙ্কট

ফের বৃটেনের ভ্রমণ সতর্কতা : বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে যোগ হয়েছে রোহিঙ্গা সঙ্কট

প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৭

দেশ ডেস্ক: বাংলাদেশে একে তো দীর্ঘদিন ধরে সরকার ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বিদ্যমান, তার সঙ্গে যোগ হয়েছে রোহিঙ্গা শরণার্থী সঙ্কট। এর ফলে গুলশান, বারিধারার মতো এলাকা সহ ঢাকায় বিক্ষোভ, প্রতিবাদ হতে পারে। এ কথা জানিয়ে বাংলাদেশে ফের ভ্রমণ সতর্কতা দিয়েছে বৃটেন। এতে পূর্বের মতোই বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকির দিকে দৃষ্টি দেয়া হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তার মান আন্তর্জাতিক পর্যায়ে নয় বলে মন্তব্য করা হয়েছে। বৃটিশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এ সতর্কতায় বলা হয়েছে, আগস্ট থেকে মিয়ানমারে সহিংসতা চলছে। এর প্রেক্ষিতে সেখান থেকে সীমান্তের কাছে অবস্থিত বাংলাদেশে পালিয়ে এসেছে কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী। তারা আশ্রয় দিয়েছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বে (কক্সবাজারে)। ওই এলাকা সফরে যাওয়ার আগে তাই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এবং পূর্ব সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। গুলশান, বারিধারা সহ কোনো স্থানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে বা বিক্ষোভের আয়োজন চলছে এমন লক্ষণ দেখলে সেইসব এলাকা থেকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে বৃটিশ নাগরিকদের।

বলা হয়েছে, যে স্থানটি আপনার কাছে নিরাপদ মনে হবে না সেখান থেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে। এ ছাড়া ওই সতর্কতায় আরো বলা হয়েছে, বাংলাদেশে আরো হামলা চালানোর চেষ্টা করতে পারে সন্ত্রাসীরা। এমন ঝুঁকি সারাদেশেই রয়েছে। এ বছর মার্চ থেকে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় মনোযোগ দিয়েছে। তবে বিদেশী নাগরিকরা সরাসরি টার্গেট হওয়ারও ঝুঁকি রয়েছে। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কয়েকটি সন্ত্রাসী হামলা পরিকল্পনা সফলতার সঙ্গে ভন্ডুল করে দিতে পেরেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ রয়েছে উচ্চ সতর্কতায়। সংক্ষিপ্ত সময়ের নোটিশে যেকোনো স্থানে মোতায়েন করা হতে পারে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে। চলাচল সীমিত করা হতে পারে। বিদেশী নাগরিকরা যেসব স্থানে সমবেত হন বা ঘন ঘন যাতায়াত করেন সেসব স্থান উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন স্থানে নিজেদের উপস্থিতি সর্বনি¤œ পর্যায়ে নামিয়ে আনতে আহ্বান জানানো হয়েছে বৃটিশ নাগরিকদের প্রতি। এতে আরো বলা হয, ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে বেশ কিছু হামলার দায়িত্ব স্বীকার করেছে দায়েশ (আইএস)। এখানে আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (একিউআইএস)-এর সঙ্গে সংশ্লিষ্ট গ্রুপগুলো সক্রিয় রয়েছে। এ ছাড়া ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার মান এখনও আন্তর্জাতিক পর্যায়ের নয় বলে এতে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করছে বৃটেন। এ ছাড়া বাংলাদেশে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে বৃটেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top