|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ফ্যাশন জগতে নিজস্ব ব্রান্ড নিয়ে সাঈদা চৌধুরীর আত্মপ্রকাশ : লন্ডনে ‘সাঈদাসি’ ব্রান্ডের ফ্যাশন শো রোববার

ফ্যাশন জগতে নিজস্ব ব্রান্ড নিয়ে সাঈদা চৌধুরীর আত্মপ্রকাশ : লন্ডনে ‘সাঈদাসি’ ব্রান্ডের ফ্যাশন শো রোববার


প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৭

লন্ডন, ২১ সেপ্টেম্বর : লন্ডনে বাঙালি কমিউনিটির পরিচিত মুখ, টেলিভিশন ও রেডিও প্রেজেন্টার সাঈদা চৌধুরী এবার নতুন রূপে আত্মপ্রকাশ করেছেন। সর্বদা ফ্যাশন সচেতন সাঈদা এবার ইউকের ফ্যাশন জগতে নিজস্ব ব্রান্ড নিয়ে আসছেন। ব্রান্ডের নাম ‘সাঈদাসি’। যুক্তরাজ্যের প্রায় ২৬ বিলিয়ন পাউন্ডের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এবার ‘সাঈদাসি’ নামে নতুন ব্রান্ডের সংযোজন হবে। বাংলাদেশের মুসলিন, জামদানি, সিল্ক, হাফ সিল্ক, খাদি, শিফন, জর্জেট, সুতি, বেনারসি, কাতান এবং ভেলভেট ইত্যাদি কাপড়ের উপর নিজস্ব ডিজাইন বসিয়ে নতুন রূপ দিয়ে তা ইউকের ফ্যাশন বাজারে নিয়ে আসছেন তিনি। ২৪ সেপ্টেম্বর রোববার ইস্ট লন্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত হবে সাঈদাসি ব্রান্ডের প্রথম ফ্যাশন শো। দুপুর ২টা থেকে শুরু হবে ফ্যাশন শো। চলবে রাত ৯টা পর্যন্ত। এতে সাঈদাসি ফ্যাশন ডিসপ্লে, ক্যাটওয়াক, লাইভ এন্টারটেইনমেন্টসহ বিভিন্ন স্টল থাকবে। গত ১৮ সেপ্টেম্বর সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সাঈদা চৌধুরীর স্বামী স্কুল শিক্ষক সিরাজুল বাসিত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাঈদা চৌধুরী জানান, সাঈদা ব্রান্ডের জন্যে বাংলাদেশে বিশাল একটি টিম কাজ করছে। মেয়েদের শাড়ি, থ্রিপিস, হিজাবসহ যে কোনো কাপড় এবং পুরুষদের টাই, পাঞ্জাবিসহ সব কাপড় ডিজাইন করেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁর মা ছিলেন সুঁই-সুতায় দক্ষ। মায়ের সেলাই কাজ দেখে এবং মায়ের হাতের তৈরি কাপড় পরে তিনি বড় হয়েছেন। লেখাপড়াও করেছেন গার্মেন্টসের উপর। নিজেও কমিউনিটির মহিলাদের সেলাই প্রশিক্ষণ দিয়েছেন। এবার পুরোদমে নেমেছেন ফ্যাশন ডিজাইনে। তার করা ডিজাইন বাস্তবে রূপ দেওয়া হচ্ছে বাংলাদেশে। সেলাইয়ে দক্ষ একদল মহিলা নিয়ে নিজেই তৈরি করেছেন একটি টিম। সাঈদা চৌধুরী এবং সিরাজুল হাসিত চৌধুরীর এক ছেলে ও এক মেয়ের জনক-জননী।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট শাহগীব বখত ফারুক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাশ পাশা, বৃটিশ বাংলাদেশ ফ্যাশন কাউন্সিলের চেয়ারপার্সন ফখরুল হক, শেখ মুহিতুর রহমান বাবুল, সাঈদা চৌধুরীর বড় বোন সাঈদা রোজি বেগম এমবিই, তাঁর ছোট ভাই গ্রাফিক ডিজাইনার সাঈদ দোহা নুহ, মেয়ে ইফফাত সিরাজ চৌধুরী এবং লিড ম্যাকআপ আরস্টিট শাহিনুর রুবি।

ইউনিভার্সিটি পড়ুয়া ইফফাত সাঈদাসি প্রজেক্টের এডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছেন। তিনি সাঈদাসি ব্রান্ডের একটি ডিজাইনের শাড়ি পরে মডেলিংও করেছেন। একমাত্র ছেলে রাফসান সিরাজ চৌধুরী কাজের ফাঁকে মাকে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি সাঈদাসি প্রজেক্টের কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন। অতিথিৃন্দ ফ্যাশন ডিজাইনার সাঈদা চৌধুরীর সাফল্য কামনা করে বলেন, ইউকের ফ্যাশন ইন্ডাস্ট্রির টার্নওভার বছরে প্রায় ২৬ বিলিয়ন পাউন্ড। বিশাল এই ইন্ডাস্ট্রিতে বাঙালিদের পদচারণা নেই বললেই চলে। সাঈদা চৌধুরীর পথ ধরে ইউকের ফ্যাশন জগতে বৃটিশ বাঙালিদের উপস্থিতি দিন দিন বাড়বে বলে অতিথিরা আশা প্রকাশ করেন। উল্লেখ্য, সাঈদাসি ফ্যাশন ব্রাণ্ড সংক্রান্ত যাবতীয় তথ্য ষষষ.্রহণঢটড.ডমব ওয়েবসাইট ভিজিট করে জানা যাবে।

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top