|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. এক যুগ পর গণতন্ত্রের পথে টাওয়ার হ্যামলেটস লেবার

এক যুগ পর গণতন্ত্রের পথে টাওয়ার হ্যামলেটস লেবার


প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৭

০ ইম্পোজ নয়, প্রকাশ্য ভোটাভূটির মাধ্যমে মনোনীত হবেন কাউন্সিলার প্রার্থীরা

দেশ রিপোর্ট: দীর্ঘ এক যুগ পর টাওয়ার হ্যামলেটস লেবার পার্টিতে কাউন্সিলার প্রার্থী মনোনয়নে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রবর্তিত হচ্ছে। এখন থেকে আর লন্ডন রিজিয়ন লেবার পার্টি কর্তৃক প্রার্থী ইম্পোজ করা (চাপিয়ে দেয়া) হবেনা। আগ্রহী প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডের লেবার সদস্যদের প্রকাশ্য ভোটে মনোনীত হবেন। ফলে আসন্ন নির্বাচনে অধিকসংখ্যক বাঙালি লেবার সদস্য প্রার্থী হওয়ার সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। গত ১৮ সেপ্টেম্বর লন্ডন রিজিয়নাল লেবার পার্টির অফিসার আলী ক্রাফট এক দাপ্তরিকপত্রে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির নির্বাহী কমিটিকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে আসন্ন ২০১৮ সালের স্থানীয় সরকার নির্বাচনের জন্য শীঘ্রই ভোটাভুটির মাধ্যমে কাউন্সিলার প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে সর্বশেষ ২০০২ সালে তৎকালিন লীডার মাইকেল কীথের আমলে প্রার্থীরা সরাসরি লেবার সদস্যদের ভোটে মনোনীত হওয়ার সুযোগ পান। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে গণতান্ত্রিক পন্থায় প্রার্থী মনোনয়নের পথ রুদ্ধ করে ইম্পোজিশন পদ্ধতি আরোপ করা হয়। ফলে আগ্রহী প্রার্থীদের ব্যক্তিগত কোনো পছন্দ-অপছন্দ ছিলোনা। ইম্পোজিশন প্রক্রিয়া আরোপ করায়, প্রতিটি স্থানীয় নির্বাচনের আগে আগ্রহী প্রার্থীদেরকে লেবার লন্ডন রিজিয়নের কাছে আবেদনপত্র জমা দিতে হতো। তারা যাচাই-বাছাই করে একটি শর্ট লিস্ট তৈরি করে কাউন্সিলের লীডার বা মেয়রের কাছে পাঠাতেন। লীডার তাঁর পছন্দের প্রার্থীদের নাম দিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করে তা ফেরত পাঠাতেন। আর রিজিয়নাল লেবার ওই তালিকাটিই অনুমোদন করে দিতো। এর বাইরে আর কেউ নির্বাচনে প্রার্থী হতে পারতেন না। কিন্তু এখন ইম্পোজিশন প্রক্রিয়া প্রত্যাহার করার ফলে আগ্রহী প্রার্থীরা ভোটাভূটির মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাঁদেরকে আর মনোনয়নের জন্য লীডার বা মেয়রের কাছে ধর্ণা দিতে হবে না। এই ইম্পোজিশন প্রক্রিয়ায় ২০০৬, ২০১০ ও ২০১৪ তিনটি স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলে ওই প্রক্রিয়ায় বিগত নির্বাচনগুলোতে বাঙালি প্রার্থীরা অংশগ্রহণের তেমন সুযোগ পাননি।

বর্তমানে টাওয়ার হ্যামলেটসের ২০টি ওয়ার্ডে মোট ৪৫জন কাউন্সিলারের মধ্যে লেবারের কাউন্সিলার রয়েছেন ২২জন। এই ২২ জনের মধ্যে মহিলা কাউন্সিলার আছেন ১০জন। নতুন নিয়মে আগামী নির্বাচনগুলোতে ১৮জন মহিলা প্রার্থী মনোনীত করা বাধ্যতামুলক বলে জানা গেছে। তাহলে মোট ৪৫ প্রার্থীর মধ্যে ১৮জন হবেন মহিলা আর ২৭ জন হবেন পুরুষ প্রার্থী। একটি সূত্র জানিয়েছে, টাওয়ার হ্যামলেটস লেবার পার্টিতে ইম্পোজিশন প্রক্রিয়া প্রত্যাহারে স্বয়ং লেবার লীডার জেরেমি করবিনের ভুমিকা রয়েছে। জানা যায়, টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির জেনারেল কমিটির এক সভা গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দলের অধিকাংশ সাধারণ সদস্য এই ইম্পোজিশন প্রক্রিয়া প্রত্যাহারের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় নির্বাহী মেয়র জন বিগসও উপস্থিত ছিলেন। উক্ত প্রস্তাবের পর মেয়র জন বিগস বলেন, কমপক্ষে ৩০জন লেবার সদস্য রয়েছেন যারা তাঁকে বলেছেন তাঁরা গণতান্ত্রিক পন্থায় ভোটাভুটির মাধ্যমে প্রার্থী মনোনয়ন পক্রিয়া চান না। কিন্তু সভায় ওই প্রস্তাবের বিপক্ষে দাঁড়িয়ে কেউই কথা বলেননি। বিষয়টি রিজিয়নাল লেবারকে অবহিত করা হলে তারা উক্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

ইম্পোজিশন প্রক্রিয়া প্রত্যাহারের এ সিদ্ধান্তের ফলে সাধারণ লেবার সদস্যরা বেশ আনন্দিত বলে জানা গেছে। একজন লেবার সদস্য সাপ্তাহিক দেশকে বলেছেন, তারা এখন স্বচ্ছ প্রক্রিয়ায় প্রার্থী মনোনয়ন দেখতে চান। আর তাই প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রিজিয়নাল কমিটি ও টাওয়ার হ্যামলেটস লেবারের সদস্যদের সমন্বয়ে একটি নিরপেক্ষ বোর্ড গঠন করে উক্ত বোর্ডের অধীনে ভোটাভূটি পরিচালানার জন্য তাঁরা দলের হাইকমান্ডের কাছে দাবী জানাবেন।

 

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top