|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইউরোপে বৃটিশদের নাগরিকত্বের আবেদন বেড়েছে কয়েকগুণ

ইউরোপে বৃটিশদের নাগরিকত্বের আবেদন বেড়েছে কয়েকগুণ


প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৭

দেশ ডেস্ক: বৃটিশ জনগণের মধ্যে নতুন এক প্রবণতা শুরু হয়েছে। ব্রেক্সিট গণভোটের পর তা বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। বৃটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার বিষয়ে গণভোটে সিদ্ধান্ত নেয়ার পর থেকেই ইউরোপের অন্য দেশগুলোতে নাগরিকত্ব পাওয়ার জন্য অধিক সংখ্যক বৃটিশ আবেদন করেছেন। তাদের সংখ্যা বৃদ্ধিই পাচ্ছে। অর্থাৎ তারা ব্রেক্সিট পরবর্তী বৃটেনে থাকতে চান না। তারা মুক্ত ইউরোপের নাগরিক হতে চান। এ জন্য আগের তুলনায় এমন আবেদন এখন কোনো কোনো ক্ষেত্রে তিনগুন, দ্বিগুন হয়েছে। যেসব দেশে এমন নাগরিকত্বের জন্য আবেদন বেশি পড়েছে তার মধ্যে রয়েছে আয়ারল্যান্ড, স্পেন, সুইডেন, ডেনমার্ক ও পোল্যান্ড। শুধু গত এক বছরে ইউরোপের অন্য দেশে নাগরিকত্বের আবেদনকারী বৃটিশের সংখ্য বৃদ্ধি পেয়ে প্রায় লাখে পৌঁছেছে। এক্ষেত্রে আয়ারল্যান্ডে আবেদনের সংখ্যা তিনগুন। আর স্পেন, সুইডেন, ডেনমার্ক ও পোল্যান্ডে আবেদন দ্বিগুন হয়েছে। অন্যদিকে ফ্রান্সে নাগরিকত্ব পাওয়ার আবেদন বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এখনও ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছেন ১০ লাখের মতো বৃটিশ। তাদেরকে ব্রেক্সিট পরবর্তী সময়ে সেখানে বৈধভাবে বসবাসের অনুমতি দেয়া হবে কিনা তা এখনও অনিশ্চিত। এর মধ্যেই এভাবে ইউরোপীয় দেশগুলোতে বৃটিশদের নাগরিকত্বের আবেদন বৃদ্ধি পাচ্ছে। আয়ারল্যান্ডে এ বছর জুন পর্যন্ত পাসপোর্টের জন্য আবেদন করেছেন ৬৪ হাজার ৪০০ বৃটিশ নাগরিক। আগের বছর এ সংখ্যা ছিল ২৫ হাজার ২০৭। স্পেনে একই সময়ে আগের বছর এ সংখ্যা ছিল ২৩০০। এ বছর তা দাঁড়ায় ৪৫৫৮। সুইডেনে আগের বছর ছিল ৯৬৯। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ২০০২। পোল্যান্ডে আগের বছর ছিল ১৫২। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩২। আর ডেনমার্কে আগের বছর ছিল ২৮৯। এ বছর এ সংখ্যা দাঁড়িয়েছে ৬০৪। ২০১৫ সালে ফ্রান্সে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন ৩৮৫ জন। কিন্তু এক্ষেত্রে ব্যাপক বৃদ্ধির মাধ্যমে ২০১৬ সালে এ সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৩৬৩-এ। এ যাবত অর্থাৎ ব্রাসেলসের সঙ্গে বৃটেনের সম্পর্ক কর্তন হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত বৃটিশ নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নের যেকোনো দেশে অবাধে যাতায়াত করতে পারেন এবং কাজ করতে পারেন। কিন্তু বৃটেন একবার ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে তাদেরকে এই সুবিধা দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ব্রাসেলসের মন্ত্রীরা। তারা বলেছেন, এমন গ্যারান্টি বৃটিশ নাগরিকদের আর দেয়া হবে না। তবে যদি ইউরোপীয় ইউনিয়নের নাগরিক, যারা বৃটেনে বসবাস করছেন, তাদেরকে যদি এমন অধিকার দেয়া হয় তাহলে তারা বৃটিশদের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করতে পারেন। গত সপ্তাহে ফ্লোরেন্সে বক্তব্য রাখেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে।

এ সময় সেখানে বিপুল সংখ্যক বৃটিশ প্রতিবাদ বিক্ষোভ করেন। তারা দাবি তোলেন ইউরোপে তাদের অধিকার নিশ্চিত করতে। এ সময় তাদের হাতে বিভিন্ন ব্যানার দেখা যায়। তার কোনোটিতে তেরেসা মে’র ছবি ব্যবহার করা হয়েছে। তার ওপর ইংরেজিতে লেখা হয়েছে ‘ডিনাইড এ ভয়েস’। আরেকটি ব্যানারে তাকে দেখানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট আগুনে ধরে রেখেছেন। এখানে উল্লেখ্য, ব্রেক্সিটের অধীনে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদেরকে বৃটেনে থাকার অধিকার দিতে রাজি হয়েছেন তেরেসা মে। তবে তা একটি শর্তাধীনে। তাহলো বৃটেনে অবস্থানকারী ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য তার পরিবারের সদস্যদের ভবিষ্যতে অবাধে বৃটেনে আনতে পারবেন না। তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। দু’পক্ষে এখন ব্রেক্সিট নিয়ে যে আলোচনা তাতে এই একটি পয়েন্টে আলোচনা থমকে আছে। এ ছাড়া আরো যেসব ইস্যু আছে তা হলো বৃটেনের সঙ্গে উত্তর আয়ারল্যান্ডের সীমান্তের ভবিষ্যত এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদ বিষয়য়ে বৃটেন কি পরিমাণ অর্থ পরিশোধ করবে তার ওপর।

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top