|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৭

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী, দক্ষ ও সাহসী নেতৃত্বের গুণে দেশ আজ উন্নয়নের রোল মডেল। সমগ্র জাতি আজ জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে গর্বিত। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্ব নন্দিত।
সভাপতির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা নিজেকে অনন্য এবং মানবতার নেত্রী হিসেবে প্রমাণ করেছেন।

মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শামসুদ্দিন আহমদ মাস্টার, হরমুজ আলী, যুগ্ম সম্পাদক নইম উদ্দীন রিয়াজ, মারুফ আহমদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম মিসবাহ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক এডভোকেট এমএ করিম, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক শায়েক আহমদ, লন্ডন আওয়ামী লীগ নেতা আশিকুল ইসলাম আশিক, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম সম্পাদক জামাল খান, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সহ সভাপতি আহবাব মিয়া, শ্রমিকলীগের আহ্বায়ক শামীম আহমদ, সদস্য সচিব এম ইকবাল হোসাইন, যুক্তরাজ্য কৃষকলীগের সভাপতি সৈয়দ তারেক আহমদ, সাধারণ সম্পাদক এমএ আলী, তাঁতীলীগের সভাপতি এমএ সালাম, যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভূইয়া, সহ সভাপতি সারওয়ার কবির, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ, প্রচার সম্পাদক আবুল ফয়েজ, আওয়ামী লীগ নেতা মজুমদার মিয়া, গোলাব আলী প্রমূখ।

মাহফিলে প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। উল্লেখ্য, লাখ লাখ দুর্গত মানুষ বাংলাদেশ আসার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিনে কেক কেটে উৎসব না করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top