|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বিপজ্জনক গাড়ি চালকদের সাজা হতে পারে যাবজ্জীবন

বিপজ্জনক গাড়ি চালকদের সাজা হতে পারে যাবজ্জীবন

প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৭

৯০ শতাংশ মানুষ নতুন ও কঠোর আইন প্রণয়নের পক্ষে

দেশ ডেস্ক: মদ্যপ অবস্থায় বিপজ্জনক এবং বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বা গাড়ি ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহারের কারণে সৃষ্ট দুর্ঘটনায় কারো মৃত্যু হলে বা গুরুতর আহত হলে সেই অভিযুক্ত ড্রাইভারকে যাবজ্জীবন জেলদন্ড ভোগ করতে হবে। বৃটেনে গাড়ি দুর্ঘটনার ভয়াবহতা প্রতিরোধে নতুন এই আইন করার পরিকল্পনা করছে সরকার। বিপজ্জনক এবং বেপরোয়া ড্রাইভারদের যাবজ্জীবন জেল ভোগ করতে হবে নতুন আইনে। যাবজ্জীবন দন্ডের বিধান রেখে নতুন আইন করার পক্ষে মত দিয়েছেন হাজার হাজার মানুষ। বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে কাউকে গুরুতর আহত করলেও একই দন্ডে দন্ডিত হবেন। জাস্টিস মিনিস্টার ডমিনিক র‌্যাব জানিয়েছেন, রোড এক্সিডেন্ট নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে প্রচলিত আইনকে পরিবর্তন এবং পরিবর্ধন করার জন্যে সরকার একটি পাবলিক কনসালটেশন করেছিল। তাতে বিপজ্জনক এবং বেপরোয়া ড্রাইভারদের শাস্তির বিধান কঠোর করার পক্ষে প্রায় ৯ হাজার সাবমিশন গ্রহণ করে সরকার।

বেপরোয়া এবং বিপজ্জনক ড্রাইভিংয়ের ভয়াবহতা এবং ভুক্তভোগিদের কষ্টের উপলব্ধি থেকেই সরকার বিপজ্জনক ড্রাইভিংয়ের ক্ষেত্রে যাবজ্জীবন জেল দন্ডের বিধান নিয়ে আসার পরিকল্পনা করছে বলে জানান তিনি। আইন মন্ত্রনালয় জানিয়েছে, পাবলিক কনসালটেশনে প্রায় ৯০ শতাংশ মানুষ নতুন এবং কঠোর আইনের পক্ষে মত দিয়েছে। আর ৭০ শতাংশ মানুষ প্রচলিত আইনকে আরো শক্তিশালি করার পক্ষে মত দেন। সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন চ্যারিটি সংস্থা ব্রেইকের ডাইরেক্টর জ্যাশন ওয়াকফোর্ড। ব্রেইক রোড সেইফটি নিয়ে কাজ করে। জ্যাশনের মতে, গাড়ি দুর্ঘটনায় নিহতদের স্বজনদের জন্যে সরকারের নতুন পরিকল্পনা একটি বড় শান্তনা হবে।

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top