|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ইউকেবিসিসিআই অ্যাওয়ার্ডস : ১২ ক্যাটাগরিতে সেরা ব্যক্তিরা অ্যাওয়ার্ডে ভূষিত হলেন

জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ইউকেবিসিসিআই অ্যাওয়ার্ডস : ১২ ক্যাটাগরিতে সেরা ব্যক্তিরা অ্যাওয়ার্ডে ভূষিত হলেন


প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৭

দেশ ডেস্ক: উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে গত ১৫ অক্টোবর রোববার অনুষ্ঠিত হলো ইউকেবিসিসিআই বিজনেস অ্যান্ড এন্ট্রেপ্রেনার এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭। গত বছরের মতো এবারও মর্যাদাকর এ পুরস্কার প্রদান আয়োজনের ভেন্যু ছিল দ্য লন্ডন হিলটন অন পার্ক লেনের সুবৃহৎ হল। ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী উদ্যোক্তাদের সফলতার স্বীকৃতি স্বরূপ দ্বিতীয়বারের মতো এ আয়োজনে মোট ১২টি ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিবিসি সাংবাদিক ও উপস্থাপক জেনি বন্ডের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই। তিনি তাঁর বক্তব্যে পুরস্কার প্রদান আয়োজনকে ব্রিটেন ও বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যে একটি সেতুবন্ধন ও যোগাযোগ মাধ্যম হিসেবে অভিহিত করে বলেন, ক্যাটারিং খাতে ব্রিটিশ অর্থনীতিতে আমরা সাফল্যের চি? রেখে চলেছি। অথচ পাশাপাশি অন্যান্য খাতে আমাদের মেধা বা কৃতীত্ব থাকলেও তা যথেষ্ট গুরুত্ব সহকারে তুলে ধরা হচ্ছে না। বিভিন্ন খাতের এসব উদ্যোক্তার সাফল্য সবার সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিটিশ সরকারের পলিসি বোর্ডের চেয়ার জর্জ ফ্রিম্যান এমপি বলেন, আমাদের আরো বেশি ব্যবসায়ী প্রয়োজন। এখানে উদ্যোক্তাদের কোনো বিকল্প নেই। ব্রেক্সিট পরবর্তী সরকারের পলিসির কথা উল্লেখ করে ফ্রিম্যান আরো বলেন, ইউরোপ থেকে বেরিয়ে আসার জন্য ৫২ শতাংশ ভোটারের মতামত গুরুত্ব সহকারে দেখছে সরকার। তিনি বলেন এ কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ব্রিটিশ সরকার সব সময়ই উদগ্রীব। ইউবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ বলেন, কমিউনিটির পাশাপাশি বর্তমান প্রজন্মকে তুলে ধরাসহ বাংলাদেশ ও ব্রিটেনের মাঝে যোগসূত্র স্থাপনের সুযোগ সৃষ্টিতে সব সময় কাজ করছে ইউকেবিসিসিআই। এ সময় তিনি ভিসা প্রদান পদ্ধতি দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার জোর দাবি জানান। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গত তিন বছরের জরিপ অনুসারে ভিসা প্রাপ্তির হার প্রায় ৭০ ভাগ কমে গেছে। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় বড় ব্যবসায়ী সংগঠন। যারা আসতে চাচ্ছে তাদের নিরুৎসাহিত করার পাশাপাশি এর ফলে ব্রিটিশ সরকারও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বছর ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ১২টি ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ইউকেবিসিসিআইয়ের মর্যাদাকর ‘আজীবন সম্মাননা’ পুরস্কার লাভ করেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং সিইও বিশিষ্ট ব্যবসায়ী লতিফুর রহমান। তিনি তাঁর বক্তব্যে ব্রিটেনে বাংলাদেশিদের সাফল্যের স্মারক দেখে একজন বাংলাদেশী হিসেবেও গর্ববোধ করেন বলে জানান। বাংলাদেশ বর্তমানে প্রবাসী বিনিয়োগ বান্ধব উল্লেখ করে ব্রিটেনের তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিরও আহ্বান জানান তিনি। এ ছাড়া ইউকেবিসিসিআই স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ডসে ভূষিত হন বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি রুশনারা আলী এবং সংগঠনের চয়েস অ্যাওয়ার্ড বিজয়ী হন মুয়াই থাই কিক বক্সিং চ্যাম্পিয়ন রুকসানা বেগম। এছাড়া নতুন প্রজন্মের জন্য ইয়াং এন্ট্রেপ্রেনার অব দ্য ইয়ার, ইন্সপারেশনাল বিজনেস লিডার অব দ্য ইয়ার-সহ ১২টি অ্যাওয়ার্ডের মাধ্যমে তাদের সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহম্মদ নাজমুল কাওনাইন, বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের এমপি রুশনারা আলী, অ্যান মেইন এমপি, পল স্কালি এমপি, ফেস মার্কেট সিইও ডা. জো ম্যানডিচ, লর্ড কারান বিলিমরিয়া, র‌্যাংস প্রপার্টিজের সত্ত্বাধিকারী ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রউফ চৌধুরী, বিসিএ প্রেসিডেন্ট কামাল ইয়াকুবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে শীর্ষ শিল্পীদের নাচ ও গানের পরিবেশনায় মুগ্ধ হন দর্শক শ্রোতারা।

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top