|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. দ্বিতীয় বৃটিশ এডুকেশন অ্যাওয়ার্ডস ৩১ জানুয়ারি : বৃটিশ-বাঙালি কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান

দ্বিতীয় বৃটিশ এডুকেশন অ্যাওয়ার্ডস ৩১ জানুয়ারি : বৃটিশ-বাঙালি কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান

প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৭

দেশ রিপোর্ট: বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় আগামী ৩১ জানুয়ারি ম্যানচেস্টারের হিলটন হোটেলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃটিশ এডুকেশন অ্যাওয়ার্ডস। অনুষ্ঠান আয়োজনে চলছে ব্যাপক প্রস্তুতি। সারাদেশের স্কুল কলেজ ও ইউনিভার্সিটি থেকে আসছে বৃটিশ-ননবৃটিশ কৃতী শিক্ষার্থীদের মনোনয়ন। তবে তুলনামুলক বৃটিশ-বাংলাদেশী শিক্ষার্থীদের মনোনয়ন আসছে কম। তাই বৃটিশ এডুকেশন অ্যাওয়ার্ডস এর প্রবর্তক সাংবাদিক আমিন বাবর চৌধুরী যুক্তরাজ্যের কৃতী বৃটিশ-বাঙালি শিক্ষার্থীদের উক্ত অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাঠানোর আহবান জানিয়েছেন।

গত ১৬ অক্টোবর সোমবার দুপুরে ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রথম বৃটিশ-বাংলাদেশী গভর্ণর শিক্ষাবিদ ও সমাজসেবি মোঃ হাবিবুল্লাহ ওবিই জেপি। এসময় উপস্থিত ছিলেন বৃটিশ এডুকেশন অ্যাওয়ার্ডসের দুই সদস্য কমিউনিটি একটিভিস্ট মোঃ শামিম আহমদ ও ফারুক আহমদ। সংবাদ সম্মেলনে আমিন বাবর চৌধুরী বৃটিশ এডুকেশন অ্যাওয়ার্ডস প্রবর্তনের সংক্ষিপ্ত প্রেক্ষাপট তুলে ধরে বলেন, যুক্তরাজ্যে মূলধারা ও এথনিক কমিউনিটিতে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডস থাকলেও এতোদিন এডুকেশন নিয়ে কোনো অ্যাওয়ার্ডস চালু হয়নি। তাই আমরা এই শুন্যতা পুরণের উদ্যোগ গ্রহণ করি। এশিয়ান, বাংলাদেশী এমনকি মেইনস্ট্রিমের নানা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ভিড়ে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এই অ্যাওয়ার্ডস কোনো বিশেষ কমিউনিটির জন্য নয়। এটি সকল জাতি, ধর্ম ও বর্ণের বৃটিশ শিক্ষার্থীদের জন্য। বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি বিজ্ঞ বিচারকমন্ডলী এই অ্যাওয়ার্ডসের মনোনয়ন বাছাই করে বিজয়ী চূড়ান্ত করে অ্যাওয়ার্ডস প্রদান করে থাকেন।

তিনি বলেন, গত বছরের প্রথম অনুষ্ঠানটি লন্ডনে অনুষ্ঠিত হয়। এবার দ্বিতীয় অনুষ্ঠানটি মানচেস্টারে অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে এই অনুষ্ঠান স্কটল্যান্ড, ওয়েলসসহ বৃটেনের প্রধান সিটিগুলোতে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃটেনের ৫টি রিজিয়ন থেকে ৪টি ক্যাটাগরিতে ২০টির মতো অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির হাজারো শিক্ষার্থীর মনোনয়ন থেকে মাত্র ৫০-৬০ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে এর মধ্য থেকে ২০জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করে অ্যাওয়ার্ডস প্রদান করা হয়ে থাকে। প্রতিটি ক্যাটাগরিতে চূড়ান্তভাবে মনোনীত তিনজনকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনটি টিকিট প্রদান করা হয়। এতে কোনো ধরনের ফি নেয়া হয়না।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন প্রেরণ করতে পারবেন। অ্যাওয়ার্ডস ও মনোনয়ন সংক্রান্ত ব্যাপারে www.britisheducationawards.co.uk  ওয়েবসাইট ভিজিট করে অথবা ০৭৮৪২ ৯৯৮ ৯০৯ নাম্বারে ফোন করে বিস্তারিত তথ্য জানা যাবে।

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top