|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বিসিএ অ্যাওয়ার্ডস’র যুগপূর্তি : বর্ণাঢ্য আয়োজনে শেফ ও রেস্টুরেন্টার্সদের সম্মাননা প্রদান

বিসিএ অ্যাওয়ার্ডস’র যুগপূর্তি : বর্ণাঢ্য আয়োজনে শেফ ও রেস্টুরেন্টার্সদের সম্মাননা প্রদান


প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৭

লন্ডন, ২৩ নভেম্বর : সাফল্যের একযুগ পার করলো বাংলাদেশী কমিউনিটির শীর্ষ সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের (বিসিএ) অ্যাওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠান। গত ১৯ নভেম্বর রোববার সেন্ট্রাল লন্ডনের অভিজাত হোটেল পার্ক প্লাজায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় চলতি বছরের আসর। এতে যোগ দেন ব্রিটিশ মিনিস্টার, শ্যাডো মিনিস্টার, এমপি, লর্ডস, বিভিন্ন বারা কাউন্সিলের মেয়র, কাউন্সিলার, শীর্ষ ব্যবসায়ী, সেলিব্রেটি শেফ, কমিউনিটি সংগঠনের প্রতিনিধিসহ সারাদেশ থেকে আসা সফল ক্যাটারার্সগণ। সেলিব্রেটি প্রেজেন্টার তাসনিম লুসিয়া খান ও এলেক্স কনরানের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিসিএ অ্যাওয়ার্ডস কমিটির আহবায়ক ফজল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএ’র নব নির্বাচিত প্রেসিডেন্ট মোস্তফা কামাল ইয়াকুব, সেক্রেটারি জেনারেল সেলিব্রেটি শেফ ওলি খান ও চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল। অনুষ্ঠানে বছরের সেরা কারি হিরোদের হাতে বিসিএ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

বিসিএ রেস্টুরেন্ট অব দ্য ইয়ার ও শেফ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সাটিফিকেট তুলে দেন শ্যাডো ব্রেক্সিট সেক্রেটারি স্যার কিয়ার স্টারমার, সাবেক ডিফেন্স সেক্রেটারি স্যার মাইক পেনিং এমপি, বিজনেস আন্ডার সেক্রেটারি রিচার্ড হারিংটন এমপি, রুশানারা আলী এমপি, এমপি রুপা হক, পল স্ক্যালি এমপি, স্টিফেন টিমস এমপি, এন্ড্রো স্টিফেনসন এমপি, জো স্টিভেনসন এমপি, নিয়া গ্রিফিত এমপি, রোথ ক্রেনবারী এমপি, এ্যান মেইন এমপি, কারেন বাক এমপি, সীমা মালহোত্রা এমপি, লর্ড শেইখ, রামি রেঞ্জার্স সিবিই, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন, চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, বিসিএর সাবেক প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই, সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার, সাবেক সেক্রেটারি জেনারেল এমএ মুনিম ও ব্রিটেনের বিভিন্ন বারার মেয়র ও কাউন্সিলারসহ স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। মোট তিন ক্যাটাগরিতে দেওয়া অ্যাওয়ার্ডের মধ্যে ১১ জনকে বিসিএ শেফ অব দ্যা ইয়ার অ্যাওয়ার্ডস, ১১ জনকে বিসিএ রেস্টুরেন্ট অব দ্যা ইয়ার অ্যাওয়ার্ডস এবং কারি শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ চলতি বছর ওনার অব দ্যা ইয়ার প্রদান করা হয়েছে ক্যানারি ওয়ার্ফ গ্রুপের কমিউনিটি এফেয়ার্স জাকির খান, রুপা হক এমপি ও পল স্কালি এমপিকে।

অনুষ্ঠানে আগত বৃটিশ এমপি, লর্ডস ও মূলধারার রাজনীতিবিদ সকলেই বলেছেন, কারি শিল্পের সংকট সমাধানে তাঁরা আন্তরিক। সরকারকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। কঠোর ইমিগ্রেশন নীতি, ভিএটি বৃদ্ধি, স্টাফ সংকটসহ নানা সমস্যার একটি যথাযোগ্য সমাধান নিশ্চিত করতে তাঁরা সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। কারি শিল্পের নানা সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বিসিএ’র প্রেসিডেন্ট কামাল ইয়াকুব। তিনি বলেন, বাংলাদেশী শেফদের নিয়ে আমরা গর্বিত। তারা ব্রিটেনে বেড়েওঠা নতুন প্রজন্মের প্রেরণা হিসেবে কাজ করছেন। কঠোর পরিশ্রমী এসব শেফদের কাজ ও মেধার স্বীকৃতি দিতেই আমাদের অ্যাওয়ার্ডস আয়োজন। কারি শিল্পের সংকটটিকে অর্থনৈতিক সংকট হিসেবে বিবেচনা করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। সেক্রেটারি জেনারেল অলি খান বলেন, কারি শিল্পের শীর্ষ সংগঠন হচ্ছে বিসিএ। আর এই শিল্পের অস্কার হচ্ছে- বিসিএ অ্যাওয়ার্ডস। কারি শিল্পকে সম্মানের একটি স্থানে নিয়ে যেতে, পেছন থেকে অবদান রেখেছেন শেফ ও রেস্টুরেন্ট স্টাফরা। তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল বলেন, ইন্ডিয়ান কারিকে ন্যাশনাল ডিশ হিসেবে ধরে রাখতে অবদান রাখছেন রেস্টুরেন্টের শেফগণ। অনুষ্ঠানের শেষ পর্বে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিসিএ’র নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী ।

উল্লেখ্য, বিসিএর ১২তম অ্যাওয়ার্ডকে সামনে রেখে বেশ কয়েকটি উপকমিটি প্রায় ৬মাস ব্যাপী নিরবিচ্ছিন্নভাবে কাজ করে। বিসিএ’র সিনিয়র সহ সভাপতি ফজল উদ্দিনকে উৎসব কমিটির আহবায়ক, মিঠু চৌধুরীকে রেস্টুরেন্ট অব দ্যা ইয়ার কমিটির প্রধান, সেলিব্রিটি শেফ আতিক রহমানকে শেফ অব দ্যা ইয়ার কমিটির প্রধান, প্রেস সেক্রেটারি ফরহাদ হোসেন টিপুুকে ম্যাগাজিন সাব কমিটির প্রধান, বিসিএর যুগ্ম চিফ ট্রেজারার এম ফয়জুল হককে স্পন্সর নেগোসিয়েশন সাব কমিটির প্রধান, মেম্বারশিপ সেক্রেটারি সাইফুল আলমকে লটারি উপকমিটির প্রধান, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিনকে সাংস্কৃতিক উপকমিটির প্রধান করে সাব কমিটিগুলো অনুষ্ঠান সফলের লক্ষ্যে সার্বিকভাবে কাজ করে।

এ বছর রেস্টুরেন্ট অব দ্যা ইয়ার হয়েছেন- ইস্ট অব ইংল্যান্ড রিজিয়ন-২ তে নাজমুল হক নাজ রাজপূত রেস্টুরেন্ট, সাউথ ইস্ট রিজিয়ন-৩ তে আহসানুল হক দ্যা শাহীন রেস্টুরেন্ট, সাউথ ইষ্ট রিজিয়ন-৫ তে সানু মিয়া টারমারিক গোলড রেস্টুরেন্ট, সাউথ ইস্ট রিজিয়ন-২ তে শাহিদুর রহমান কারি গার্ডেন রেস্টুরেন্ট, ইস্ট অব ইংল্যান্ড রিজিয়ন-৩ তে খসরু মিয়া- কারী প্লেইস রেস্টুরেন্ট, সাফোকের আব্দুস শহিদ দ্যা কানেকশন রেস্টুরেন্ট, হার্ডফোর্ডশায়ারের সিদ্দিকুর রহমান জয়নাল রাজ গার্ডেন রেস্টুরেন্ট, ডারহ্যামের সুমেদ আহমদ ডিউক বোম্বাই ক্যাফে রেস্টুরেন্ট, ব্ল্যাকবার্নের মোহাম্মদ আলী সাজু শাহজাহান রেস্টুরেন্ট, ব্রিস্টলের মিজানুর রহমান পাপরিকা রেস্টুরেন্ট, স্টকপোর্টের মহিদ মিয়া আপ্যায়ন রেস্টুরেন্ট।

২০১৭ সালের শেফ অব দ্যা ইয়ার হয়েছেন- কেন্টের জামাল উদ্দিন আহমদ সাজনা রেস্টুরেন্ট, ওয়েস্ট উইকামের সাব্বির আহমদ ইন্ডিয়ান ডিনার রেস্টুরেন্ট, নর্থের স্টক অন টেন্টের আজিজুর রহমান জলসা রেস্টুরেন্ট, ডারলিংটনের মহন ব্রায়ান মিয়া ক্যাফে স্পাইস, নিউপোর্টের জাহাঙ্গীর আহমদ হাতি ইন্ডিয়ান কুজিন, সেইগফিলডের আলী হোসাইন ইস্ট ইন্ডিয়া, লন্ডনের মুহিদুর রহমান বেঙ্গল ল্যান্সার, সারের আনোয়ার হোসেন রাজপূত তান্দুরী, হাফওয়ে কেন্টের আনসার আলী মিস্টার ইন্ডিয়া রাজপূত তান্দুরী, হাফওয়ে কেন্টের আনসার আলী মিস্টার ইন্ডিয়া রেস্টুরেন্ট। অনুষ্ঠানের চ্যারিটি পার্টনার ছিলো ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট।

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top