|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. কাউন্সিল অব মস্কের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : ঐক্যবদ্ধভাবে অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করার অঙ্গীকার

কাউন্সিল অব মস্কের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : ঐক্যবদ্ধভাবে অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করার অঙ্গীকার


প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৭

লন্ডন, ২৭ নভেম্বর: কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস-এর ২০১৭ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর শনিবার দুপুরে ইস্ট লন্ডন মসজিদের চতুর্থতলাস্থ সেমিনার হলে সংগঠনের চেয়ারপার্সন হাফিজ মাওলানা শামসুল হক-এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি হীরা ইসলামের পরিচালনায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গ্লোভ টাউন মসজিদের সেক্রেটারি শাবিবর আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আব্দুল মুকিত।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহজ বাংলায় কুরআনের তরজমা গ্রন্থের রচয়িতা হাফিজ মাওলানা শফিকুর রহমান, হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের ফান্ডরেইজিং ম্যানেজার খয়রুল শহীদ, আল-সানা প্রোপার্টি ইনভেস্টমেন্টস এর সাউথ এশিয়া এন্ড মিডল ইস্ট সেকশনের ইনভেস্টর রিলেশন ম্যানেজার শেখ রাজা ও রহিম ব্রাদার্সের স্বত্তাধিকারী জাহির আলী। সভায় ২০১৬ সালের দ্বিবার্ষিক সাধারণ সভার কার্যবিবরনীসহ সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট ও ট্রেজারারের আর্থিক রিপোর্ট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

সভাপতির বক্তব্যে হাফিজ মাওলানা শামসুল হক বলেন, প্রকট ফান্ডিং সংকটের মধ্যেও কাউন্সিল অব মস্কের কার্যক্রম অব্যাহত রয়েছে। নিয়মিত কাজে কোনো ব্যাঘাত ঘটেনি। এটা সম্ভব হয়েছে কাউন্সিল অব মস্কের সদস্য ও কমিউনিটির মানুষের আন্তরিক সহযোগিতার কারণে। তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য যদি অভিন্ন থাকে তাহলে আমরা যাত্রাপথে সফল হতে পারবো। কাউন্সিল অব মস্কের মাধ্যমে আমরা স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনেক কিছুই অর্জন করতে পেরেছি। আমাদের সাফল্যের পাল্লা অনেক ভারি। তিনি সংগঠনকে সক্রিয় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের স্পনসর হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কর্মকর্তা খয়রুল শহীদ বলেন, সুদীর্ঘ ২৫ বছর যাবত আর্ত-মানবতার সেবায় কাজ করে যাচ্ছে চ্যারিটি সংস্থা হিউম্যান রিলিফ। স্থানীয় মসজিদগুলো বিভিন্ন ইস্যুতে ফান্ডরেইজিং কার্যক্রমে হিউম্যান রিলিফকে আন্তরিকভাবে সহযোগিতা করে আসছে। বিশেষকরে রোহিঙ্গা ইস্যুতে মসজিদগুলোর ভুমিকা ছিলো অত্যন্ত আন্তরিক। এজন্য তিনি মসজিদগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাইরে থেকে মনে হয় কাউন্সিল অব মস্ক একটি ছোট সংগঠন। কিন্তু এই সংগঠনের কাজের পরিধি অনেক বিস্তৃত। তিনি মসজিদ, চ্যারিটি সংগঠন ও কাউন্সিল অব মস্কের কাজে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে চলার আহবান জানান। প্রশ্নত্তোরপর্বে বক্তব্য রাখেন কাউন্সিল অব মস্কের নির্বাহী সদস্য আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাবেক চেয়ারপার্সন আব্দুল আজিজ সর্দার ও বায়তুল আমান জামে মসজিদের জয়েন্ট সেক্রেটারি সৈয়দ জহুরুল হক।

সৈয়দ জহুরুল হক কাউন্সিল অব মস্কের অন্তর্ভুক্ত ৫২টি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের অভিন্ন সময়সূচি চালু করার আহবান জানান। বিশেষকরে প্রতি রামাদ্বানে ফজর ও ইফতারের জন্য একটি অভিন্ন সময়সূচি প্রণয়নের উপর গুরুত্বরোপ করেন। কমিটির নেতৃবৃন্দ এ ব্যাপারে টাওয়ার হ্যামলেটসের উলামা সমাজের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে জানান। কাউন্সিল অব মস্কের জেনারেল সেক্রেটারি হীরা ইসলাম, সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানান। তিনি সংগঠন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। মোনাজাতের মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা শফিকুর রহমান।

কমিউনিটি এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top