|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. প্রধানমন্ত্রীকে হত্যা পরিকল্পনা : অভিযোগে বৃটিশ-বাংলাদেশি যুবক আটক

প্রধানমন্ত্রীকে হত্যা পরিকল্পনা : অভিযোগে বৃটিশ-বাংলাদেশি যুবক আটক

প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০১৭

দেশ ডেস্ক, ৭ ডিসেম্বর : বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যার পরিকল্পণার অভিযোগে নাইমুর জাকারিয়া রহমান নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবককে আটক করেছে পুলিশ। ২০ বছর বয়সী জাকারিয়াকে বুধবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। আদালতে নিজেকে ‘বাংলাদেশি-বৃটিশ’ বলে পরিচয় দেন তিনি। জাকারিয়া আত্মঘাতী বোমা ফাটিয়ে এবং ছুরি হামলা চালিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ। জাকারিয়ার বিরুদ্ধে মোহাম্মদ আকিব ইমরান নামের অন্য এক যুবককে সন্ত্রাসী কর্মে সহযোগিতারও অভিযোগ আনা হয়েছে।

জাকারিয়ার পাশাপাশি বুধবার ২১ বছর বয়সী মোহাম্মদ আকিব ইমরানকেও ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে পুলিশ। ইমরান নিজেকে ‘পাকিস্তানি-ব্রিটিশ’ বলে পরিচয় দেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়ানোর অভিযোগ আনা হয়েছে। আদালত দুজনকে রিমান্ডের অনুমোদন দিয়েছে। ২০ ডিসেম্বর তাঁদের লন্ডনের ওলড বেইলি আদালতে হাজির করার কথা রয়েছে। আদালতে পুলিশ দাবি করে, তাঁরা প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যার সক্রিয় পরিকল্পনা নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে।

গত ২৮ নভেম্বর নাইমুল জাকারিয়া রহমানকে লন্ডন থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একধরনের বিস্ফোরক (আইডিএস) উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের। জাকারিয়া দক্ষিণ লন্ডনের বাসিন্দা। জাকারিয়াকে আটকের ৯০ মিনিটের মাথায় লন্ডন থেকে প্রায় দেড় শ মাইল দূরের বার্মিংহাম শহর থেকে মোহাম্মদ আকিব ইমরানকে গ্রেপ্তার করা হয়।

যুক্তরাজ্যে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে গত মঙ্গলবার একটি তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, গত এক বছরে গোয়েন্দারা মোট নয়টি সন্ত্রাসী হামলার সক্রিয় পরিকল্পনা ভন্ডুল করে দিতে সক্ষম হয়েছে। তবে প্রতিবেদনে ম্যানচেস্টারে আত্মঘাতী হামলাকারী সালমান আবেদির বিষয়ে গোয়েন্দাদের ত্রুটি নির্দেশ করে বলা হয়, ওই হামলা ঠেকানো যেত। এসব নিয়ে আলোচনার মধ্যেই প্রধানমন্ত্রীকে হত্যা পরিকল্পনার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত জাকারিয়াকে আদালতে তোলা হলো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন ১০ডাউনিং স্ট্রিট স্টিলের বেস্টনী দিয়ে ঘেরা। আর প্রবেশপথে লোহার গেট। গেটে নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের সশস্ত্র পাহারা।

আদালতে অভিযোগ উত্থাপন করে বলা হয়, নাইমুর জাকারিয়া রহমান আত্মঘাতী বেলট পরিধান করে বোমা ফাটিয়ে এই গেট দিয়ে প্রবেশের পরিকল্পণা করেছিলেন। এরপর পেপার স্প্রে এবং ছুরি হামলা চালিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশের পরিকল্পনা নিয়েছিলেন। এ ছাড়া তিনি মোহাম্মদ আকিব ইমরানকে সন্ত্রাসবাদে জড়াতে সাহায্য করছিলেন। ইমরানের বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে একাধিকবার লিবিয়ায় পাড়ি দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। এ জন্য তিনি উগ্রবাদী তথ্য-উপাত্ত সংগ্রহ, প্রয়োজনীয় অর্থের জোগান, যাতায়াত পরিকল্পনাসহ ভুয়া পাসপোর্ট বানানোর পথে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ।

প্রসিকিউটর মার্ক ক্যারল বলেন, এখানে দুটি গুরুতর অভিযোগ আনা হয়েছে, যা সন্ত্রাসবাদের পরিকল্পনা, প্রস্তুতি এবং হামলা চালানোর ছক নির্ধারণের সঙ্গে যুক্ত। চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগেই এসব ধামিয়ে দেওয়া সম্ভব হয়েছে। অভিযুক্ত দুজন আইনজীবীর মাধ্যমে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top