|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. তুষারপাত: বৃটেন কার্যত অচল, হিথরোতে ফ্লাইট বাতিল, তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস

তুষারপাত: বৃটেন কার্যত অচল, হিথরোতে ফ্লাইট বাতিল, তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস

প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৭

লন্ডন, ১২ ডিসেম্বর: ঠাণ্ডা ও ভয়াবহ তুষারপাতে বৃটেন কার্যত অচল। সোমবার দিবাগত রাতে ৭ বছরের মধ্যে তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এ অবস্থায় হিথরো বিমানবন্দরে কয়েক ডজন ফ্লাইট বাতিল করা করার ফলে আটকা পড়েছেন বৃটিশ এয়ারওয়েজের অর্ধ লক্ষ যাত্রী। এ ছাড়া বার্মিংহাম, স্ট্যানস্টেড, লুটন বিমানবন্দরে ফ্লাইট বিলম্বিত করানো হয়েছে না হয় তা বাতিল করা হয়েছে। হিথরো বিমানবন্দরে এক চতুর্থাংশ বিমানের ফ্লাইট বাতিল করা হয়। কমপক্ষে ২৩০০ স্কুল বন্ধ রয়েছে।

এর মধ্যে ওয়েলসে ৫০০, বার্মিংহামে ৪০০ ও স্টাফোর্ডশায়ারে ৩০০ স্কুল রয়েছে। চিলটারর্ন রেলওয়ে, ক্রোস কান্ট্রি, গ্রেট ওয়েস্টার্ন, আরিভা ট্রেনস ওয়েলস, ইস্ট মিডল্যানড্স ট্রেনস, তেমসলিঙ্ক ও ভার্জিন টেন আজ মঙ্গলবারও চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় যাত্রীদের ঘর থেকে বের হওয়ার আগে রেল অপারেটরদের সঙ্গে কথা বলে বা পূর্বাভাস দেখে বের হওয়ার আহ্বান জানিয়েছে ন্যাশনাল রেল। সোমবার সকালে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে চলাচল শুরু করেছে ইউরোস্টার। এ ট্রেনটি ব্রাসেল, প্যারিস ও লন্ডনের মধ্যে চলাচল করে।

বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে আছে কমপক্ষে সাড়ে চার হাজার পরিবার। মিড ওয়েলস ও অন্যান্য স্থানে সোমবার ৬ ইঞ্চি পর্যন্ত বরফে ঢেকে ছিল। অন্যদিকে পাশের দেশ মস্কোতে তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস। ডারবান সহ বৃটেনের বেশির ভাগ এলাকায় হিম ঠান্ডার ডুবে রয়েছে। পারদ স্তম্ভের অস্বাভাবিক পতন হয়েছে। এমন অবস্থায় সোমবারকে বৃটেনে ‘ব্লাক মানডে’ হিসেবে অভিহিত করা হচ্ছে। দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও স্টাফোর্ডশায়ারে প্রায় ৮০টি স্কুল বন্ধ রয়েছে। গ্লুসেস্টারশয়ারে সোমবার বন্ধ ছিল ২০০ স্কুল।

মঙ্গলবার সেখানে বন্ধ রয়েছে ৮০টি স্কুল। তবে পাশের হেয়ারফোর্ডশায়ারে বন্ধ রয়েছে ৯০ টিরও বেশি স্কুল। জরুরি প্রয়োজনে পাশে দাঁড়ানো সংস্থা গ্রিন ফ্লাগে মুহুমূহু বেজে উঠছে ফোন। সোমবার দিনের মধ্যভাগ পর্যন্ত প্রতি মিনিটে সেখানে কমপক্ষে তিনটি ফোনকল গিয়েছে। এটি একটি অস্বাভাবিক অবস্থা। ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের কিছু অংশ, মিডল্যান্ড, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে তুষারপাতের হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া বিষয়ক অফিস। বলা হয়েছে এই অবস্থা আজ মঙ্গলবারও বহাল থাকবে। এ অবস্থার মধ্যে কর্মকর্তা কর্মচারীদের জোর করে কাজে না পাঠানোর অনুরোধ জানিয়েছে ট্রেড ইউনিয়ন কংগ্রেস।

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top