|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. মদপানে বেসামাল বৃটেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

মদপানে বেসামাল বৃটেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০১৭

লন্ডন, ২৩ ডিসেম্বর: বৃটিশদের কাছে শুক্রবারটা ছিল ‘ম্যাড ফ্রাইডে’ অর্থাৎ মাতাল শুক্রবার। বড়দিনের আগে এ দিনটিতে বৃটিশরা যেন মাতাল হয়ে পড়েছিলেন। এ দিনটিকে উদযাপন করেছে পুরো বৃটেন। তবে এর মাত্রা ছিল অন্যরকম। দিবাগত রাতে মদ পান চলে গিয়েছিল নিয়ন্ত্রণের বাইরে। ব্রাডফোর্ড, ওয়েস্ট ইয়র্কশায়ারে মদ্যপ লোকজন হামলা করেছে পুলিশের ওপর।
এমনই একজন পুলিশ হলেন সার্জেন্ট অ্যালেক্স আর্টিস। তার মাথায় বড় একটি ক্ষত হয়েছে। তা থেকে রক্তে সয়লাব তার মাথা। রাস্তায় দেখা গেছে মদ পান করে বেসামাল যুবক, যুবতী।

তাদের পোশাক কোথায় কিভাবে আছে সেদিকে খেয়ালই ছিল না। অনেকে এমন পোশাক পরেছিলেন, যার ভিতর দিয়ে শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো দৃশ্যত অনাবৃত হয়ে পড়ে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ডেইলি মেইল। এতে বলা হয়েছে, মদ পানের অনুষ্ঠান ও পরবর্তী পরিস্থিতি চলে গিয়েছিল নিয়ন্ত্রণের বাইরে। এ সময় ওয়েস্ট ইয়র্কশায়ারের দু’জন পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায় এসব মদ্যপ। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সার্জেন্ট অ্যালেক্স আর্টিস লিখেছেন, ম্যাড ফ্রাইডে নিজেই যেন দুঃখজনক এক নামে পরিণত হয়েছে। দু’ঘন্টায় আমার তিনজন অফিসার অবমাননার শিকার হয়েছেন।

হাসপাতালে তাদের দু’জনের সঙ্গে বসে আছি। তাদের একজনের সম্ভবত হাত ভেঙে গেছে। একজনের মাথায় ভয়াবহ ক্ষত হয়েছে। হামলাকারীদের কারাগারে পাঠানো হয়েছে। এমন অবস্থায় তো আমরা কাজ করি নি কখনো! ডেইলি মেইলের ছবিতে দেখা যায় একজন পুলিশ কর্মকর্তার মাথায় বেশ বড় ধরনের একটি ক্ষত। তা দেখে ক্ষুব্ধ হয়ে পড়েন অন্য পুলিশ সদস্যরা। এ অবস্থায় ওয়েস্ট ইয়র্কশায়ারের পুলিশের সুপারিনটেন্ডেন্ট সারাহ বেকার বলেছেন, অ্যালেক্স এ এক ভয়াবহ পরিস্থিতি।

এটা একেবারেই অগ্রহণযোগ্য। অ্যালেক্সকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আমি জানি আপনি অন্যদের ভালমতো দেখাশোনা করবেন। ওয়েস্ট ইয়র্কশায়ারের লিডসে ম্যাড ফ্রাইডে উদযাপনের অনুষ্ঠানে দেখা গেছে কিছু প্যারামেডিক চিকিৎসক এক ব্যক্তিকে রাস্তায় চিকিৎসা দিচ্ছেন। তাকে শুইয়ে নেয়া হয়েছে রাস্তার ওপরই। মনে হচ্ছে ওই ব্যক্তি অচেতন হয়ে পড়েছেন। মদ পানকারী অন্যরা রাস্তায় বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি করছেন। কেউবা বমি করে ভাসিয়ে দিচ্ছেন রাজপথ। এ অবস্থা সামাল দিতে জরুরি সেবা সার্ভিসগুলোকে হিমশিম খেতে হয়েছে।

ইউকে এর আরও খবর
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top