|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রিটিশ সেনারা আইএসকে নিশ্চিহ্ন করে দিয়েছে: থেরেসা মে

ব্রিটিশ সেনারা আইএসকে নিশ্চিহ্ন করে দিয়েছে: থেরেসা মে

প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০১৭

লন্ডন, ২৩ ডিসেম্বর: যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী ইরাক ও সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসকে নিশ্চিহ্ন করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সাইপ্রাস সফরকালে শুক্রবার দেশটির ব্রিটিশ ঘাঁটি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তার এ সফরকে সেনাদের জন্য বড়দিনের উপহার হিসেবে দেখা হচ্ছে।

সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাইপ্রাসের অ্যাকরোতিরি ঘাঁটিতে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের পুরুষ ও নারী সদস্যদের কাজের প্রশংসা করেন। এ ঘাঁটিতে কর্মরত ব্রিটিশ সেনারা আইএসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মধ্যপ্রাচ্যে আইএসকে নিশ্চিহ্ন করে দেওয়ার লড়াইয়ে তাদের জোরালো ভূমিকা ছিল।

থেরেসা মে বলেন, তিন বছর আগে দায়েশ (আইএস) ইরাক ও সিরিয়ায় কথিত খিলাফত ঘোষণা করে। সেখানে তারা বর্বর কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি স্বর্গরাজ্য গড়ে তোলে। সেখান থেকে আমাদের দেশের রাস্তায় হত্যাযজ্ঞ চালানোর ষড়যন্ত্র করা হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রচেষ্টা প্রশংসার দাবিদার। কথিত সেই খিলাফত ধ্বংস হয়েছে। ইরাক ও সিরিয়ায় তাদের আর উল্লেখযোগ্য কোনও ভূমি নেই। এই কৃতিত্ব আপনাদের। এজন্য আপনাদের গর্বিত হওয়া উচিত।

২০১৫ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো সিরিয়া অভিযানে অংশ নেয় সাইপ্রাসের ঘাঁটিতে দায়িত্বরত ব্রিটিশ সেনারা। সেখানকার একটি বিমানঘাঁটি থেকে উড়ে গিয়ে সিরিয়ার আইএস ঘাঁটিতে হামলা চালায় যুক্তরাজ্যের টর্নেডো জিআরফোর যুদ্ধবিমান।

সাইপ্রাসের বিমান ঘাঁটি ব্যবহার করে সিরিয়ায় যুক্তরাজ্যের ওই জঙ্গিবিরোধী অভিযানকে স্বাগত জানান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সর্বশেষ সাইপ্রাস সফরে এসে বৃহস্পতিবার আইএসবিরোধী লড়াইয়ে ব্রিটিশ সেনাদের ভূয়সী প্রশংসা করলেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।

ইউকে এর আরও খবর
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top