|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে বাংলাদেশী জামিনুর হত্যাকান্ডের রায় প্রকাশ

লন্ডনে বাংলাদেশী জামিনুর হত্যাকান্ডের রায় প্রকাশ

প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০১৭

লন্ডন, ২৬ ডিসেম্বর: গত ১১ এপ্রিল মাইল্যান্ডের ওয়াগনার স্ট্রিটে নিজ ঘর আর মায়ের সামনে ছুরিকাঘাতে নিহত হয় ২০ বছর বয়সী বাংলাদেশী যুবক সৈয়দ জামিনুর ইসলাম। এ মর্মান্তি হত্যা কান্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে ১৬ বছর বয়সী এক বাংলাদেশী কিশোরকে। প্রাপ্ত বয়স্ক না হওয়ায় আইনী কারনে উক্ত কিশোরের নাম প্রকাশ করা হয়নি। তবে তাকে ১৬ বছরের জেলদন্ড দিয়েছে আদালত। গত ২২ ডিসেম্বর শুক্রবার ইনার লন্ডন ক্রাউন কোর্টে চুড়ান্ত শুনানি শেষে জামানুরকে হত্যা, হত্যায় ষড়যন্ত্র, শারীরিকভাবে আঘাত, বেপোরোয়া গাড়ি চালানো এবং বিপজ্জনক অস্ত্র রাখার দায়ে আরো তিন তরুনকে ইয়াং অফেন্ডার হিসেবে দোষি সাব্যস্ত করে ১২ মাস করে ডিটেনশন এবং বিভিন্ন মেয়াদে আরো ৬ মাস করে সাজা প্রদান করেছেন বিচারক। রায়ে-সন্তোষ প্রকাশ করেছেন জামানুরের মা-বাবা।

‘ইনার লন্ডন ক্রাউট আদালত’ জানিয়েছে এই হত্যা কান্ডের সূত্রপাত হয় ডিম ছুঁড়াকে কেন্দ্র করে। আদালত জানায় এ ঘটনার সাথে জড়িত অপর আসামীদের মধ্যে মাইল্যান্ডের বার্ডেট রোড়ে বসবাসকারী নাঈম চৌধুরী ১৮। জামানুরকে শারীরিকভাবে আঘাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে ১২ মাসের সাজা দেওয়া হয়েছে। একইভাবে বিপজ্জনক অস্ত্র রাখার অভিযোগে ইসমাইল উদ্দিনকে দেয়া হয়েছে ১২মাসের জেল।বেথনালগ্রীনের সাইপ্রাস রোড়ে বসবাসকারী সামিউর রহমানকেও ১২ মাসের জেল দিয়ে আদালত

ঘটনাসূত্রে জানা যায় এবং সিসিটিবি ফুটেছে দেখা গেছে ঝগড়া হবার পরে ওয়াগনার স্ট্রিটে অভিযুক্ত তিন যুবক ভাড়া করা একটি গাড়ী নিয়ে জামিনুরের ভাইকে খোঁজতে ছিল। এসময় তাদের হাতে ছিল ছুরি ও বেইজবল বেড। কিন্তু যখন সৈয়দ জামিনুর, নাঈম চৌধুরীর সামনা সামনি আসে, তখন তাকে বেইজবল বেড দিয়ে আঘাত করে ক্যানারি ওয়ার্ফ এ বসবাসকারী ইসমাইল মোহাম্মদ উদ্দিন ১৮ প্রায় একই সময় ১৬ বছর বয়সী কিশোর তার বা পায়ে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরনে সেখানেই জামিনুরের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ নাঈম চৌধুরীর জ্যাকেট, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর চাবি উদ্ধার করে। ঘটনার পরপরই অভিযুক্ত ৪ অপরাধী নর্থ লন্ডনে পালিয়ে যায়। পরে তাদের আটক করে বিচারের সম্মুখিন করা হয়। এর মধ্যে ১৬ বছর বয়সী কিশোরের রায় প্রকাশ করা হয় শুক্রবার। বাকীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২২ ডিসেম্বর একই আদালতে তাদের কারাদন্ড দেয়া হবে। তদন্তকর্মকতা টনি লিন্স বলেন, সৈয়দ জামিনুরকে নিষ্ঠুরভাবে আক্রমাণ করা হয়েছিল যিনি তার ভাইয়ের জন্য এই ঘটনার স্বীকার হন।

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top